বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ

মাধবপুরে খাল পরিস্কার শুরু করলেন ব্যারিস্টার সুমন এমপি

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ১৭৬ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলা সদরে দীর্ঘ বছরের আবর্জনা পূর্ণ খাল পরিস্কারে নেমেছেন হবিগঞ্জ -৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের এমপি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। শনিবার ২৭ (জানুয়ারি) সকাল ১১টায় মাধবপুর পৌর সভায় ক্লিন মাধবপুর নামে নবগঠিত সামাজিক সংগঠনের আয়োজনে ৫০ জন কর্মী নিয়ে উপস্থিত থেকে এ পরিস্কার অভিযান শুরু করেন এমপি ব্যারিস্টার সুমন।
জানা যায়, উপজেলা সদরের প্রবেশমুখ হয়ে সোনাই নদীতে যুক্ত হওয়া খালটির পানি পার্শ্ববর্তী নাসিরনগর উপজেলার তিতাস নদীতে প্রবাহিত হত। যুগ যুগ ধরে খালটি মনুষ্যসৃষ্টি আবর্জনা দ্বারা ভরাট হয়ে গিয়েছিল। জনগনের দাবীর মুখে এ খাল পরিস্কারের উদ্যেগ নেওয়া হয়। মাধবপুর বাজারের প্রবীন ব্যবসায়ী ফজলুর রহমান জানানা, শিবপুর খাল নামে পরিচিত এই খালটি দিয়ে একসময়ে নৌকায় কর বিভিন্ন অঞ্চলের লোক বাজার করতে আসতো।কালের আবর্তে আজ এই খালটি ভরাট হয়ে আবর্জনার ভাগারে পরিনত হয়েছে। খালের চিহ্ন হিসেবে রয়েছে কয়েক যুগ আগের একাধিক ব্রিজ। যা বর্তমানে অকেজো। খালটি পরিস্কার করায় বাজারের লোকজন দূর্গন্ধ থেকে রেহাই পাবে।খাল পরিস্কার অভিযান শুরু করে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক এমপি বলেন, আমাদের চারপাশ পরিস্কারে নিজের জায়গা থেকে এগিয়ে আসতে হবে। সরকারী বরাদ্দের পাশাপাশি নিজেরা শারীরিক পরিশ্রম করলেই সামাজিক ও রাষ্ট্রীয় দ্বায়িত্ব সঠিকভাবে পালিত হবে। সবিশেষে খাল পরিস্কারের ব্যয় বাবদ ৫ লাখ টাকা অনুদানের ঘোষনা দেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com