বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ সুরমা চা বাগানে তলব বন্ধ: মানবিক সংকটে শ্রমিকরা, পাশে দাঁড়ালেন এমপি পুত্র সৈয়দ শাফকাত আহমেদ। বিএনপি শুধু সংস্কার চায় না, এর বাস্তবায়ন ও করবে: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রী মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, তেল লুটপাট করতে স্থানীয়দের ভিড় সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন বেড়েই চলেছে: প্রশাসনের হস্তক্ষেপ কামনায় খোলা চিঠি হবিগঞ্জে তারেক রহমানের ঈদ উপহার পেলেন যুবদল নেতাকর্মী ও শহীদ পরিবার সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে দুই লক্ষাধিক টাকা মূল্যের ৭০ বোতল ভারতীয় মদ এবং ৩০ কেজি গাঁজা উদ্ধার। শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার

ব্যারিস্টার সুমনের ঈগলের ঝাপটায় ডুবল মন্ত্রী মাহবুব আলীর নৌকা

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ১৭৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ দ্বাদশ সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন প্রায় এক লাখ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। এ আসনে আওয়ামী লীগের প্রার্থী দুইবারের সংসদ সদস্য এবং বর্তমান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীর নৌকা ব্যারিস্টার সুমনের ঈগলের ঝাপটায় ডুবে গেছে।
স্থানীয়ভাবে নির্বাচনের ফলাফল ঘোষনায় রবিবার (৭ জানুয়ারি) রাতে বর্তমান এমপি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী পেয়েছেন ৬৯ হাজার ৪৩০ ভোট। স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা ব্যারিস্টার সুমন ১ লাখ ৬৮ হাজার ৫৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত উপস্থিতি দিয়ে তিনি সাধারণ জনগণের প্রবল জনপ্রিয়তা অর্জন করেন। ব্যারিস্টার সুমনের ফেইসবুক অনুসারী প্রায় ৫৫ লক্ষের বেশী। হবিগঞ্জ-৪ চুনারুঘাট ও মাধবপুর উপজেলা নিয়ে গঠিত আসনে ভোটার সাকুল্যে ৫ লাখ ১২ হাজার ৩০৮ জন। অর্থাৎ ১১ ভাগের এক ভাগ।
সুমন আইন পেশায় ব্যারিস্টারি পড়ে এসেছেন যুক্তরাজ্য থেকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের দায়িত্ব পালন করেছিলেন। রাজনীতিতে যুক্ত ছাত্রজীবন থেকেই, ছিলেন যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে। এসব ছাপিয়ে এখন তার পরিচয় ‘সোশাল মিডিয়া সেলিব্রিটি’। সাধারণ জনগণ তাকে চেনে ‘ব্যারিস্টার সুমন’ নামে। ‘ব্যারিস্টার সুমন’ পরিচয় নিয়েই দ্বাদশ সংসদ নির্বাচনে হবিগঞ্জে নিজের এলাকায় স্বতন্ত্র প্রার্থী হয়ে ঈগল প্রতীক দিয়ে প্রতিমন্ত্রী মাহবুব আলীর নৌকা ডুবিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন ৪৩ বছর বয়সী সুমন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com