বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জ ৫৫ বিজিবি’র গত ২৪ ঘণ্টায় পৃথক তিনটি অভিযানে দেড় লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় গাঁজা, মদ, বিয়ার এবং বাংলাদেশি মশার কয়েল জব্দ,,, বাহুবলের মিরপুর সিটকো সিএনজি পাম্প কর্তৃপক্ষের হামলায় মৃত্যু পথযাত্রী চুনারুঘাটের নোহা গাড়ি চালক আব্দুল আজিজ। কাদাপানিতে বন্দিজীবন, চুনারুঘাটে চার গ্রামের মানুষের দুর্ভোগ দেখার কেউ নেই! লাখাইয়ে বারান্দায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা সমুদ্র পথে ইতালী যাওয়ার পথে হবিগঞ্জের ১২ যুবক নিখোঁজ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে ০১ জন আসামীসহ ৪৮ কেজি ভারতীয় গাঁজা এবং বিয়ার আটক* চুনারুঘাটে ৫৫ বিজিবির অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারী আটক চুনারুঘাটে মাদক সেবন ও বহনের দায়ে একজনের ১৫ দিনের কারাদণ্ড নবীগঞ্জে ছাত্রলীগ নেতা শাহ তপুসহ গ্রেপ্তার দুই ॥ থানায় ‘জয় বাংলা’ স্লোগান, ভিডিও ভাইরাল বাহুবলে বনবিভাগের অভিযানে আকাশমনি কাঠের ৬ টুকরা গোলকাঠ জব্দ

শেরপুরে পুলিশের অভিযানে ট্রাক ভর্তি ১২ হাজার কেজি অবৈধ চিনি জব্দ

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ২০০ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ নবীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী শেরপুর এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় অবৈধ ২৪০ বস্তা চিনিসহ একটি ট্রাক আটক করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে শেরপুর হাইওয়ে থানা পুলিশ শেরপুর মুক্তিযোদ্ধা চত্ত্বর এলাকায় এ অবৈধ চিনি জব্দ করে। পুলিশ জানায়- সকালে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেবের নির্দেশনায় এসআই কাওসার আহমেদসহ একদল পুলিশ শেরপুর মুক্তিযোদ্ধা চত্ত্বর এলাকায় তল্লাশি করে। এ সময় একটি ট্রাক ভর্তি ২৪০ বস্তা ভারতীয় অবৈধ চিনি আটক করা হয়। তাৎক্ষনিক ট্রাক চালক ও চিনির মালিক পালিয়ে যায়। পরে পুলিশ ট্রাক ঢাকা (মেট্রো ট ২০৮১-৫৩) ও ২৪০ বস্তা অবৈধ চিনি জব্দ করে। শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব জানান- ট্রাকসহ ভারতীয় অবৈধ ১২ হাজার কেজি চিনি জব্দের ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com