বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ

মাধবপুরে চা বাগানে গাছ ফেলে দুর্ধর্ষ ডাকাতি ॥ চেয়ারম্যান ও ডিজিএমসহ ১৬ জনের মালামাল লুট

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৫ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ মাধবপুরে চা বাগান এলাকায় সড়কে গাছ ফেলে কয়েকটি যানবাহনে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ ডাকাতদলের হাত থেকে রেহাই পায়নি স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ বাগানের ব্যবস্থাপনা পরিচালকও। গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কের প্রায় ৩শ গজ দক্ষিণে সুরমা চা বাগান সড়কে এ ঘটনা ঘটে।
জানা যায়, সংঘবদ্ধ ডাকাত দল অস্ত্রের মুখে জিম্মি করে স্থানীয় ইউপি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী ও ন্যাশনাল টি কোম্পানীর ডিজিএম এমদাদুল হক মিঠুসহ ১৫/১৬ জনের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণালঙ্কার সহ কয়েক লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। ইউপি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী ও ডিজিএম এমদাদুল হক মিঠু জানান, তেলিয়াপাড়া চা বাগান থেকে ফেরার পথে সংঘবদ্ধ ১০/১২ জনের ডাকাতদল সড়কে গাছ ফেলে ৬/৭টি যানবাহন আটক করে তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে। পরে ডাকাতদল ১৫/১৬ জনের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণালঙ্কার সহ কয়েক লাখ টাকার মালামাল নিয়ে গেছে। এ সময় ডাকাত দলের হামলায় খেজুর খাঁ সহ কয়েকজন আহত হয়েছেন।
খবর পেয়ে মাধবপুর সাকের্লের সিনিয়র সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী দ্রুত ঘটনাস্থলে যান। মাধবপুর থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম খান জানান, লুন্ঠিত মালামাল উদ্ধার সহ ঘটনার সঙ্গে জড়িত ডাকাতদের গ্রেফতার করতে পুলিশ অভিযান পরিচালনা করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com