বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ সুরমা চা বাগানে তলব বন্ধ: মানবিক সংকটে শ্রমিকরা, পাশে দাঁড়ালেন এমপি পুত্র সৈয়দ শাফকাত আহমেদ। বিএনপি শুধু সংস্কার চায় না, এর বাস্তবায়ন ও করবে: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রী মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, তেল লুটপাট করতে স্থানীয়দের ভিড় সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন বেড়েই চলেছে: প্রশাসনের হস্তক্ষেপ কামনায় খোলা চিঠি হবিগঞ্জে তারেক রহমানের ঈদ উপহার পেলেন যুবদল নেতাকর্মী ও শহীদ পরিবার সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে দুই লক্ষাধিক টাকা মূল্যের ৭০ বোতল ভারতীয় মদ এবং ৩০ কেজি গাঁজা উদ্ধার। শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার

চুনারুঘাটে ৩ চা-বাগানের দেড় হাজার চা শ্রমিকের কর্মবিরতি

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ১৭৫ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ দুর্গাপূজার বোনাস ও এরিয়ার (বকেয়া বর্জিত বেতন) টাকা পরিশোধের দাবিতে দুই ঘন্টা কর্মবিরতি পালন করেছে চুনারুঘাট উপজেলার ৩টি চা বাগানের শ্রমিকরা। গতকাল বুধবার (১১ অক্টোবর) সকাল থেকে দেওন্দি চা বাগানের নাচ ঘরে এই কর্মবিরতি পালন শুরু করেন ৩ চা-বাগানের প্রায় দেড় হাজার শ্রমিক। এ সময় সেখানে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। শ্রমিক নেতারা জানান, চুনারুঘাটের দেওন্দি, গিলানি ও রঘুনন্দন চা বাগানের শ্রমিকদের ১৯ মাসের এরিয়ার প্রায় ৪২ লাখ টাকা বকেয়া রয়েছে। এছাড়া, দুর্গা পূজার বোনাস জনপ্রতি ৫ হাজার ২০০ টাকা করে প্রায় ৭২ লাখ টাকা পাওনা আছে তাদের।
শ্রমিকদের অভিযোগ, দুর্গাপূজার আর মাত্র কয়েকদিন বাকি। মালিকপক্ষ টাকা দেয়ার বারবার তারিখ করেও তাদের এরিয়া ও বোনাস পরিশোধ করেনি। সবশেষ গত ২ অক্টোবর মালিক পক্ষ সময় চেয়ে শ্রমিক নেতাদের একটি চিঠি দেন। দেওন্দি চা বাগানের ম্যানেজিং ডিরেক্টর এম ওয়াহিদুল হক স্বাক্ষরিত চিঠিতে ১০ অক্টোবরের মধ্যে সকল পাওনা পরিশোধ করার কথা ছিল। কিন্তু ১০ অক্টোবরও মালিকপক্ষ টাকা পরিশোধ করেনি।লস্করপুর ভ্যালির সাবেক সাধারণ সম্পাদক মনি শংকর বাউরি বলেন, ‘মালিকের টাল বাাহানা শুনতে শুনতে এখন শ্রমিরা ফুসে উঠেছেন। বুধবার দুই ঘন্টার কর্মবিরতি পালন শেষে সিদ্ধান্ত হয়েছে দেনা-পাওনা শোধ না হওয়া পর্যন্ত বাগান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।’দেওন্দি চা বাগানের ম্যানেজার রিয়াজ উদ্দিন বলেন, ‘তাদের দাবি সবই সঠিক। কিন্তু চা বাগানের উৎপাদন খারাপ, মার্কেট খারাপ থাকায় আয় কম। যার ফলে টাকা যথাসময় দেয়া সম্ভব হচ্ছে না। কর্তৃপক্ষ ধাপে ধাপে টাকা পরিশোধ করতে চাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com