সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযান ৮টি ভারতীয় গরু ও ৫৫ কেজি গাঁজা জব্দ জ্বালানি তেল পাচার রোধে হবিগঞ্জ সীমান্তে বিজিবির কড়া নজরদারি মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক এমপি সৈয়দ মোঃ ফয়সল এর নির্দেশে চা বাগানে সুপেয় পানির ব্যবস্থা হবিগঞ্জে ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজান মাস শুরুর আগেই বাড়ছে লেবু ও শসার দাম শুভেচ্ছা বিমিনিময়কালে সংসদ সদস্য এস.এম.ফয়সল ॥ চুনারুঘাট-মাধবপুরের দু’এলাকায় উন্নয়ন করার মাধ্যমে এ ঋন শোধ করতে চাই ধামালি চুনারুঘাটের প্রধান উপদেষ্টা মামুন চৌধুরীকে শুভেচ্ছা স্মারক প্রদান রামকৃষ্ণ সরকারের মৃত্যুতে অ্যাডভোকেট মোস্তাক আহাম্মদ বাহারের শোক

বড় ভাইকে বাঁচাতে কিডনি দিলেন ছোট ভাই আতাউল ইসলাম পলাশ

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ১৭২ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ বড় ভাই বাবার মতো। কোনো পরিবারে বাবা মারা গেলে সেই পরিবারের বড় ভাই ছোট ভাই-বোনের অভিভাবকের দায়িত্ব পালন করে। তবে মাঝে মধ্যে ছোট ভাইটাও এমন কিছু দায়িত্ব পালন করে যেটা গল্প কিংবা সিনেমার কাহিনীকেও হার মানায়। এমন এক বিরল ঘটনা ঘটে গেলো মাধবপুরে।
উপজেলার কমলপুর গ্রামে সংকটাপন্ন বড় ভাই সাইফুল ইসলাম সবুজকে বাঁচাতে কিডনি দিয়েছেন ছোট ভাই আতাউল ইসলাম পলাশ। ভাইয়ের প্রতি ভাইয়ের এমন ভালোবাসার গল্প এখন কমলপুরবাসীর মুখে মুখে।গতকাল শনিবার সকাল ১১টায় রাজধানী ঢাকার বারডেম হাসপাতালে তাদের সৃফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। দুই ভাই বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।সবুজ ও পলাশের বাবা ইউনিয়ন পরিষদের দফাদার মানিক মিয়া জানান, তার বড় ছেলে সবুজ সৌদি আরবে কাজ করতেন। সেখানে থাকা অবস্থায় কিডনির সমস্যা দেখা দিলে ৫ মাস আগে দেশে ফেরেন সবুজ। একপর্যায়ে জানা যায়, তাঁর দুটো কিডনিই নষ্ট হয়ে গেছে। অনেক চিকিৎসার পরও সুস্থ না হলে সবুজের কিডনি প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। এমন সময় ছোট ছেলে পলাশ ভাইয়ের জীবন বাঁচাতে এগিয়ে আসে।
বহরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ জানান, প্রতিদিন যেখানে জমি-সম্পত্তির জন্য ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব-সংঘাতের খবর সামনে আসে, সেখানে সবুজ-পলাশের ভ্রাতৃত্ব ও ভালোবাসার গল্প অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com