শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
নবীগঞ্জে ফ্রান্স প্রবাসী আব্দুল মুমিনের বাড়ি ঘর হামলা ভাংচুর ও অগ্নি সংযোগের অভিযোগ ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য আজমিরীগঞ্জের শিবপাশায় পুত্রের হাতে পিতা খুন আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা। নবীগঞ্জ উপজেলার পাহাড়ি অঞ্চল হিসেবে পরিচিত দিনারপুরে প্রশাসনের অনুমতি নিয়ে চলছে পাহাড় কাটার মহোৎসব সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি ট্রেনের ছাদ থেকে পড়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরণের সহযোগীতা করা হবে– প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন

মাধবপুরে দুই শিক্ষকের মারামারি আতংকে ছুটাছুটি করল শিক্ষার্থীরা

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ৪৯৭ বার পঠিত

শেখ জাহান রনি, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ-হবিগঞ্জের মাধবপুরে বিদ্যালয় চলাকালীন সময়ে ২ শিক্ষকের মারামারিতে লিপ্ত হয়েছে। আতংকে ছোটাছুটি করে বিদ্যালয় থেকে বেরিয়ে গেছে শিক্ষার্থীরা। শিক্ষকের মধ্যে চেয়ার ভাংচুর ও শারীরিক নির্যাতনের ঘটনায় সমালোচনার ঝড় উঠেছে সর্বত্র। বুধবার (৩০ মার্চ) দুপুরে উপজেলার জগদীশপুর জে সি হাইস্কুল এন্ড কলেজে কৃষিশিক্ষা বিষয়ক শিক্ষক মোঃ মুসলেহ উদ্দিন ও ইংরেজি বিষয়ের শিক্ষক কাজী ফারুকের মধ্যে মারামারির ঘটনা ঘটে।স্কুলের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, নতুন রুটিন তৈরিতে সিনিয়র শিক্ষকদের বাদ দিয়ে জুনিয়র শিক্ষককে ক্লাস টিচারের দ্বায়িত্বে নিয়ে আসা, প্রাইভেট পড়ানো, উদ্দেশ্য মূলক ভাবে একাধিক শিক্ষিকার ১০ মাস ধরে বেতন বন্ধ রাখা, শিক্ষা প্রতিষ্ঠানে ক্ষমতার অপব্যবহার এবং অর্থনৈতিক ভাগবাটোয়ারা নিয়ে দীর্ঘদিন যাবৎ ওই প্রতিষ্ঠানের শিক্ষকদের মাঝে দুটি গ্রুপে বিভক্ত হয়ে চাপা ক্ষোভ বিরাজমান ছিল। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদশী জানান, আজ আনুমানিক ১:১৫ মিনিটে কাজী ফারুক এবং মুসলেহ উদ্দিনের মাঝে হাতাহাতি হয়, ঝগড়ার একপর্যায়ে শিক্ষক রুমে একজন আরেকজনকে লক্ষ্য করে চেয়ার ছুড়াছুড়ি শুরু করলে বিদ্যালয়ের ৩ টি চেয়ার ভেঙ্গে গেছে।
এ বিষয়ে জগদীশপুর জে সি হাইস্কুল এন্ড কলেজে প্রধান শিক্ষক মোঃ নুরুল্লা ভূঁইয়া সাথে যোগাযোগ করলে শিক্ষকদ্বয়ের মাঝে ঝগড়ার ঘটনার সত্যতা স্বীকার করে তিনি বলেন, অচিরেই এ ঘটনার নিষ্পত্তি করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com