সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত চুনারুঘাটের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ

হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের ত্রি-বার্ষিক সাধারণ সভা

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ৪৯৬ বার পঠিত

হবিগঞ্জ প্রতিনিধি:- ব্যবসায়ীদের ঐতিহ্যবাহী সংগঠন হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার রাত ৮টায় হবিগঞ্জ শহরের চৌধুরী বাজারের নারিকেল হাটায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ সামছু মিয়া। সাধারণ সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আলহাজ¦ ফরিদ উদ্দিন আহমেদ, সংগঠনের সহ-সাধারণ সম্পাদক মোঃ এমদাদুর রহমান বাবুল ও সাংস্কৃতিক সম্পাদক স্বপন লাল বনিক। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। এছাড়াও গীতা পাঠ করা হয়। সংগঠনের সাবেক সাংগঠনিক সম্পাদক মিয়া মোঃ ইলিয়াছ, সাংস্কৃতিক সম্পাদক পিন্টু দাশ ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মনসুর আহমেদ রুবেলসহ যে সব ব্যবসায়ী মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি সম্মান প্রদর্শন করে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
সভায় স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়েশনের সহ-সভাপতি জগদীশ চন্দ্র মোদক। বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সাধারণ সম্পাদক আলহাজ¦ মোঃ ফরিদ উদ্দীন আহমেদ। বার্ষিক হিসাব উপস্থাপন করেন কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম। সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন এসোসিয়েশনের সাবেক উপদেষ্টা ও আহবায়ক হাজী মোঃ ইছাক মিয়া, সাবেক সাধারণ সম্পাদক হাজী মোঃ উছমান গণি, বর্তমান উপদেষ্টা সাবেক চেয়ারম্যান মোঃ শরীফ উল্লাহ, সাবেক চেয়ারম্যান মোঃ সজীব আলী, শংকর পাল, সুখলাল সূত্রধর, শংকর দাস, স্বদীপ কুমার বনিক, হাজী মোঃ শফিকুল ইসলাম ও মোঃ তৌহিদুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সহ-সাধারণ সম্পাদক মোঃ আজগর আলী, সাংগঠনিক সম্পাদক উৎপল কুমার রায়, সহ-সাংগঠনিক সম্পাদক আহমেদ জামান খান শুভ ও মোঃ মঈনুল মিয়া, দপ্তর সম্পাদক মফিজুর রহমান বাচ্চু, ক্রীড়া সম্পাদক আব্দুল হান্নান, সমাজ কল্যাণ সম্পাদক রতন রায়, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান মুরাদ, সদস্য মোঃ নাছির উদ্দিন, বদরুল আলম চৌধুরী, অমীয় রায়, মঈনুদ্দিন খান, তাজুল ইসলাম, আব্দুল মন্নান, শফিউল আলম টুটুল ও অফিস সহকারী মরম আলীসহ হবিগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com