রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম:
ট্রেনের ছাদ থেকে পড়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরণের সহযোগীতা করা হবে– প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন মাধবপুরে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে নতুন চারতলা ভবনের নির্মাণকাজ উদ্বোধন বিজিবির অভিযানে ৯ মাসে ৯৩১ কোটি টাকার চোরাচালান জব্দ হবিগঞ্জ সদর হাসপাতালে বাড়ছে শিশু রোগীর চাপ ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন সভাপতি নাজিম উদ্দিন শামসু হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ২০ কেজি গাঁজা ও ০১ বোতল বিদেশী মদসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির দুই দিন উৎসবে আসছেন যারা, যে আয়োজন হবিগঞ্জ ৫৫ বিজিবি’র পৃথক অভিযানে প্রায় ৭ লক্ষ ২৯ হাজার টাকা মূল্যের ভারতীয় গরু ও মদ জব্দ*

চুনারুঘাটে বিজ্ঞান শিক্ষার জন্য বাজেট বৃদ্ধির দাবিতে স্মারকলিপি

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ৩৬৬ বার পঠিত

রায়হান আহমেদ:- জাতীয় বাজেটে বিজ্ঞান শিক্ষার জন্য বাজেট বৃদ্ধির দাবিতে চুনারুঘাট উপজেলার ৩০টি মাধ্যমিক বিদ্যালয়ের ৩০টি বিজ্ঞান ক্লাবের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের কাছে স্মারক লিপি প্রদান করেন।

মঙ্গলবার (২৯ মার্চ) চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিকে কাছে এ স্মারকলিপি দেয়া হয়।

শিক্ষার্থীরা ৬টি সুপারিশ আগামী জাতীয় বাজেটে অন্তর্ভুক্তির জন্য পরিকল্পনা ও অর্থমন্ত্রণালয়ের সদয় দৃষ্টি আকর্ষণের করেন তারা। এগুলো হলো- ০১) মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান শিক্ষার প্রসার ও উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হোক।

০২) জেলা/উপজেলার সকল বিদ্যালয়ে/মাদ্রাসায় বিজ্ঞান ক্লাব অত্যাবশ্যক এবং স্কুল পর্যায়ে বাৎসরিক বিজ্ঞান মেলা নিয়মিত করা হোক এবং এজন্য বরাদ্দ দেওয়া হোক।

০৩) সকল প্রতিষ্ঠানে ল্যাবরেটরি ও সহায়ক শিক্ষকের জন্য বিশেষ বরাদ্দসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞান শিক্ষার উন্নয়নে বরাদ্দ আরও বৃদ্ধি করা হোক।

০৪) ৯ম-১০ম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ব্যবহারিক ক্লাসের ন্যায় ৬ষ্ঠ-৮ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ব্যবহারিক ক্লাস রাখা।

০৫) আন্তঃশ্রেণি ভিত্তিক বিজ্ঞান কুইজ, বিতর্ক, দেয়ালিকা, উপস্থিত বক্তৃতা ইত্যাদি প্রতিযোগিতার আয়োজন করা যাতে শিক্ষার্থীরা উপজেলা, জেলা পর্যায়ে সতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করতে পারে।

০৬) সকল বিদ্যালয়ে/মাদ্রাসায় বিজ্ঞানের ব্যবহারিক ক্লাস বাধ্যতামূলক করা হোক।
দেশ ও জাতির সার্বিক কল্যাণে আগামী প্রজন্মকে বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে বিজ্ঞান শিক্ষার প্রতি সরকার বরাবরের মতো বিশেষ গুরুত্ব ও সুনির্দিষ্ট পরিকল্পনা ও বরাদ্দ প্রদান করবেন বলে আমাদের প্রত্যাশা।

গভীর আন্তরিকতায়- উপজেলার ৩০টি বিদ্যালয় ও মাদ্রাসার বিজ্ঞান ক্লাবের সদস্যবৃন্

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com