বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে বাটন মোবাইল চুরির অভিযোগে দুই কিশোরকে গাছে বেঁধে মারধরের অভিযোগ উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন

নবীগঞ্জে সরকারি জায়গা দখল! অভিযোগ দায়ের

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ৩২৩ বার পঠিত

নবীগঞ্জ প্রতিনিধিঃ– নবীগঞ্জ উপজেলার করগাও ইউনিয়নের গুমগুমিয়া গ্রামে সরকারি জায়গা অবৈধ ভাবে দখল করে গৃহ নির্মাণ করে ক্রয়-বিক্রয় করার অভিযোগ পাওয়া গেছে। সরকারি জায়গা অবৈধ ভাবে দখলদার কাছ থেকে উদ্ধার করতে গ্রামবাসীর পক্ষে ইউএনও বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন গুমগুমিয়া গ্রামের মৃতঃ এবাদুল্লাহর পুত্র মোঃ আব্দুল আউয়াল ও মৃত ছিদ্দেক উল্লাহর পুত্র শামীম মিয়া। অভিযোগ সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার গুমগুমিয়া গ্রামের আবু সুফিয়ান, মোজাহিদ মিয়া, আনসার মিয়া, সজ্জাদ মিয়া, আব্দুল মহিত, মিজানুর রহমান, সজ্জাদ মিয়া, মাহিদ মিয়া, নজরুল মিয়াসহ আরো ১০/১৫ জন ভূমি দখল চক্র মিলে অবৈধ ভাবে সরকারি জায়গায় দখল করে ঘর নির্মান করে পজিশন দখল বিক্রি করে আসছে বলে অভিযোগ রয়েছে।
গ্রামবাসীর পক্ষে প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করলেও কোন প্রতিকার পাননি এলাকাবাসী। এতে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। নবীগঞ্জ উপজেলার করগাও ইউনিয়নের শুমগুমিয়া বাজারে সরকারী ১নং খতিয়ানে ২৯ শতাংশ ভূমি বাজারের নামে রেকর্ড হয়েছে। কিন্তু বাজারের দাগের বাহিরে আরও সরকারী কয়েকটি দাগ আছে যা বাজারের নামে রেকর্ড হয়নি। গ্রামের উল্লেখিত ভূমি দখলকারী চক্রের লোকজন অবৈধভাবে সরকারী রাস্তা সহ আরও অন্যান্য দাগের জায়গা অবৈধভাবে দখল করে রেখেছে। বর্তমানেও আরও সরকারী জায়গা দখলের অপচেষ্টায় লিপ্ত রয়েছে বলে জানা গেছে। সরকারী জায়গা দখলী নিয়ে গ্রামে দাঙ্গা হাঙ্গামা সহ রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা রয়েছে বলে মনে করছেন এলাকাবাসী। তাই এলাকাবাসী দ্রুত ভূমি চক্রকারীদের কাছ থেকে সরকারি জায়গা দখল উচ্ছেদ করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com