বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামীর পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটে ডেভিল হান্ট অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার। আজমিরীগঞ্জে শিশু সামিরুন হত্যা মামলার আসামী লিটন গ্রেপ্তার বাহুবলে পিকআপের চাপায় প্রাণ গেল পথচারীর চুনারুঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাঁতী লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে হবিগঞ্জ জেলা বিএনপির মিছিল ও সমাবেশ মাধবপুরে ঘুমন্ত অবস্থায় শিল দিয়ে স্বামীর মাথা-মুখ থেঁতলে দেওয়ার অভিযোগ হুইপ জি কে গউছের উদ্যোগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেলেন হবিগঞ্জের ১২৪ শিক্ষার্থী হবিগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগ কার্যক্রম শুরু চুনারুঘাটে বনবিভাগের অভিযানে কাঠ ও পিকআপ জব্দ।

নিয়োগ পরীক্ষায় কুলি শব্দের বিরুদ্ধে চুনারুঘাটে চা শ্রমিকদের বিক্ষোভ

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ৪০৩ বার পঠিত

এফ এম খন্দকার মায়াঃ– হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রে কুলি শব্দ ব্যবহারের বিরুদ্ধে চুনারুঘাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ই মার্চ)সকালে উপজেলা চান্দপুর বাগানে চাঁন্দপুর চা বাগানে বাংলাদেশ চা কন্যা নারী সংগঠনের আহ্বায়ক খায়রুন আক্তারের সভাপতিত্বে সদস্য সচিব সন্ধ্যা রানী ভৌমিকের সঞ্চালনায় উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

জানা যায়,মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয় শুক্রবারে ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী পোস্টের ‘বাংলা থেকে ইংরেজি অনুবাদ,”কুলিরা হাত দিয়ে চা পাতা সংগ্রহ করে” চা শ্রমিকদের “কুলি” বলে সম্বোধন করা হয়েছে। আর এতেই সারা বিভাগ জোড়ে চা শ্রমিক জনগোষ্ঠীর মধ্যে ক্ষোভ দেখা দেয়।

শনিবার চুনারুঘাটে চা শ্রমিক জনগোষ্ঠী একত্রিত ভাবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে। এ সময় বক্তারা বলেন,এমন দায়িত্বশীল জায়গা থেকে এধরণের কাজ কখনোই কাম্য নয়। প্রশ্নে যেভাবে উপস্থাপন করা হয়েছে তা শুধু অপমান জনকই নয় উপরন্তু চা শ্রমিকদের প্রতি প্রশাসনের “নিচু মন-মানসিকতার পরিচায়কও। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে জেলা প্রশাসকসহ এই পরীক্ষা প্রক্রিয়ায় জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নৃপেন পাল, চা জনগোষ্ঠী ভূমি অধিকার ছাত্র যুবকের সভাপতি বিরেন কালিন্দী এবং চা শ্রমিকগণ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com