শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
নবীগঞ্জে ফ্রান্স প্রবাসী আব্দুল মুমিনের বাড়ি ঘর হামলা ভাংচুর ও অগ্নি সংযোগের অভিযোগ ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য আজমিরীগঞ্জের শিবপাশায় পুত্রের হাতে পিতা খুন আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা। নবীগঞ্জ উপজেলার পাহাড়ি অঞ্চল হিসেবে পরিচিত দিনারপুরে প্রশাসনের অনুমতি নিয়ে চলছে পাহাড় কাটার মহোৎসব সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি ট্রেনের ছাদ থেকে পড়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরণের সহযোগীতা করা হবে– প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন

আগুনের তান্ডবে খোলা আকাশের নিচে অসহায় ৪ পরিবারের বসবাস

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ৩৫৩ বার পঠিত

তাজুল ইসলাম:- নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের মামদপুর গ্রামে আগুন লেগে চারটি ঘর পুড়ে যাওয়ায় খোলা আকাশের নিচে চলছে অসহায় এই পরিবারের জীবন-যাপন ।
নির্মমতার শিকার হয়েছিলেন গজনাইপুর ইউনিয়নের মামদপুর গ্রামের গোপলা নদীর তীরে অবস্থিত মোঃ নুর মিয়ার,দুদু মিয়া,রুজিনা বেগম ও আলতা মিয়া। ঘটনার চারদিন অতিবাহিত হলেও এখনো কেউ তাদের সাহায্যের হাত বাড়ায়নি। ঘটনার দিন থেকে এক কাপড়ে অনাহারে অর্ধাহারে খোলা আকাশের নিচে জীবন কাটছে তাদের।
উল্লেখ্য,গত বুধবার (২মার্চ ) সন্ধ্যা ৭টার দিকে আগুন লাগে নুর মিয়ার গোয়াল ঘরে। পরে আগুন পৌঁছে যায় পাশের ঘরগুলোতে। প্রত্যক্ষদর্শী সুহেল আহমদ সন্ধ্যা ৭টার দিকে দুদু মিয়ার বাড়িতে চিৎকার শুনে তারা দৌড়ে গিয়ে দেখেন সম্পুর্ন বাড়িতে আগুনে ঘিরে ফেলেছে।

তাৎক্ষণিক পানির পাম্পের ব্যবস্থা করে বিজনা নদী থেকে পাম্পের মাধ্যমে পানি মেরে এক ঘন্টা পানি মেরে আগুন নিয়ন্ত্রণ করেন। এর আগেই নুর মিয়ার ঘরসহ পাশের ঘর রুজিনা, দুদু মিয়া,আলতা মিয়ার ঘর ও আগুনে পুড়ে ছাই হয়।

আগুনের তান্ডবে ৪টি ঘরসহ ঘরের ভিতরে থাকা গরু,ছাগল, হাঁস, মোরগ, তিনটা পানির পাম্প,নগদ টাকাসহ জরুরি কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়। যার আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ ৯ থেকে ১০ লক্ষাধিক টাকা। আগুনের তান্ডবে চারটি অসহায় পরিবারের স্থান এখন খোলা আকাশের নিচে।

নিঃস্ব পরিবারগুলো সরকারি কোনো সাহায্য সহযোগিতা পাবেন কি না এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন আহমদের কাছে জানতে চাইলে তিনি বলেন, তাদের খবর আমি পেয়েছি এবং তাদের জন্য সরকারি তহবিল থেকে খুব তাড়াতাড়ি একটা অনুদান প্রদান করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com