বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম:
বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ সুরমা চা বাগানে তলব বন্ধ: মানবিক সংকটে শ্রমিকরা, পাশে দাঁড়ালেন এমপি পুত্র সৈয়দ শাফকাত আহমেদ। বিএনপি শুধু সংস্কার চায় না, এর বাস্তবায়ন ও করবে: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রী মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, তেল লুটপাট করতে স্থানীয়দের ভিড় সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন বেড়েই চলেছে: প্রশাসনের হস্তক্ষেপ কামনায় খোলা চিঠি হবিগঞ্জে তারেক রহমানের ঈদ উপহার পেলেন যুবদল নেতাকর্মী ও শহীদ পরিবার সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে দুই লক্ষাধিক টাকা মূল্যের ৭০ বোতল ভারতীয় মদ এবং ৩০ কেজি গাঁজা উদ্ধার। শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার

শায়েস্তাগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাজমুল হোসেন’র বড় ভাইয়ের মৃত্যু

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ৩১২ বার পঠিত

মোঃ তৌহিদ মিয়াঃ
হবিগঞ্জ জেলা দলের ক্রিকেটার ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাজমুল হোসেন এর বড় ভাই দেলোয়ার হোসেন জন্টু (৩৮) বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছে। রবিবার বিকেলে শায়েস্তাগঞ্জ উপজেলার নসরতপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে জন্টুর ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। জন্টু জাতীয় দলের সাবেক ফুটবলার
মরহুম মোক্তার হোসেন এর ৩য় সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, নসরতপুর এলাকায় নিজের ব্যবসা প্রতিষ্ঠানের ছাদে হাতে একটি লোহার পাইপ নিয়ে কাজ করার সময় অসাবধানতাবসত ৩৩ হাজার কেভি বিদ্যুৎ লাইনের পাশে গেলে সে বিদ্যুৎপৃষ্ট হয়। ঘটনাস্থলেই সে প্রাণ হারায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দেলোয়াড় হোসেন জন্টু একজন কৃতি ক্রিকেটার। এছাড়াও সে ফুটবলসহ অন্যান্য খেলায়ও পারদর্শী ছিল। জেলা ক্রীড়া সংস্থার সাধারন পরিষদের সদস্য ছাড়াও জেলার বিভিন্ন বয়স ভিত্তিক দলের প্রশিক্ষকের দায়িত্বও সে পালন করে। তার মৃত্যুতে হবিগঞ্জের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় দেব এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শায়েস্তাগঞ্জ উপজেলার নসরতপুর এলাকার নিজ ব্যবসায়ি প্রতিষ্ঠানে কাজ করার সময় অসাবধানতাবসত বিদ্যুৎস্পৃৃষ্ট হয় জন্টু। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক বদরুল আলম বলেন, জন্টু একজন ভাল খেলোয়াড় ও সংগঠক ছিল। তার মৃত্যু ক্রীড়াঙ্গনের জন্য অনেক বড় ক্ষতি। জন্টু মৃত্যুকালে স্ত্রী ও এক ছেলে সন্তানসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com