শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই পরিবারের স্বামী-স্ত্রী সহ ৫ জন কে কুপিয়ে আহত চুনারুঘাটে ৫০ কেজি গাঁজা সহ তিন মাদক ব্যবসায়ী  গ্রেপ্তার  মাধবপুরে কৃষকের জমি দখলের অভিযোগ চা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে চুনারুঘাটে রাতে উড়ছে জাতীয় পতাকা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবহেলার অভিযোগ চুনারুঘাট পৌর শহরে মাদক, বখাটেপনা ও চুরি প্রতিরোধে মতবিনিময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের চুনারুঘাট পৌর ও উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত চুনারুঘাটে জমিজমার বিরোধে যুবককে কুপিয়ে হত্যা হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত গ্রেফতারি পরোয়ানা তামিলে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ চুনারুঘাট থানার এএসআই শরিফ হোসেন পরিচ্ছন্ন রাজনীতির প্রতীক এমপি ফয়সলকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী

৬ মাসের মধ্যে মাদক মামলার বিচারে আইনের সংশোধন

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৫৬০ বার পঠিত

ছয় মাসের মধ্যে মাদকের মামলার বিচার শেষ করতে সংসদের চলতি অধিবেশনেই আইনের সংশোধনী আনা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

রবিবার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে বিরোধী দল জাতীয় পার্টির সদস্য কাজী ফিরোজ রশিদের এক সম্পূরক প্রশ্নর উত্তরে এ কথা জানান মন্ত্রী।

নারী ও শিশু নির্যাতন এবং মাদক মামলার দ্রুত নিষ্পত্তির জন্য কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? এমন প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী বলেন, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ মাদক মামলার বিচার ছয় মাসের মধ্যে শেষ করার জন্য একটি রায় দিয়েছেন। এ রায় বাস্তবায়নের জন্য আইনের কিছু সংশোধনীর প্রয়োজন। এজন্য সংসদের চলতি অধিবেশনেই মাদক আইনের সংশোধনী আনা হবে।

আইনমন্ত্রী আরও বলেন, নারী ও শিশু নির্যাতনের মামলায় অনেক সময় সাক্ষীরা আদালতে যেতে পারেন না। সে কারণে সাক্ষীদের অনুপস্থিতিতে কি করা যায়, সাক্ষীরা যাতে হুমকিতে না পরেন, সেজন্য কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে, কিছু ফলপ্রসূও হচ্ছে।

আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দল হিসেবে জামায়াতের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী মন্ত্রিসভায় উপস্থাপন করতে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে। আইনী প্রক্রিয়ার মাধ্যমেই বিষয়টি নিষ্পত্তি করা হবে বলেও তিনি জানান।

আইনমন্ত্রী বলেন, জামায়াত ১৯৭১ সালে রাজনৈতিকভাবে দৃঢ় ও প্রকাশ্য অবস্থান নিয়ে মহান মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছিলো। বর্তমান সরকার সব সময়ই আইনের শাসনে বিশ্বাসী। এই সরকার এ দেশের মাটিতেই যুদ্ধাপরাধীদের বিচার করে জাতিকে কলঙ্কমুক্ত করেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে একাধিক মামলার রায়ে আদালত জামায়াত দল হিসেবে যুদ্ধাপরাধে জড়িত ছিল মর্মে উল্লেখ করেছে।

‘পরবর্তীতে গতবছর ২৮ অক্টোবর নির্বাচন কমিশন জামায়াতের নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে। দল হিসেবে জামায়াতের বিচার প্রক্রিয়ার জন্য ইতোমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী তৈরি করে মন্ত্রিপরিষদে পাঠানো হয়েছিলো। প্রধানমন্ত্রীর নির্দেশনা নিয়ে পুনরায় ওই সংশোধনী মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে, যাতে এটি মন্ত্রিসভায় উপস্থাপন করা যায়। আইনি প্রক্রিয়ার মধ্যমেই বিষয়টি নিস্পত্তি করা হবে’- বলেন মন্ত্রী

সুত্রঃ দেশ রূপান্তর

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com