শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম:
মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় বিএনপি নেতা হাজী অলিউল্লাহ হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবকে রাজসিক সংবর্ধনা দিলেন সৈয়দ মুশফিক আহমেদ চুনারুঘাটে অবৈধ মাটি কাটায় এক্সক্যাভেটর ভাঙচুর, তেল বিক্রেতাকে জরিমানা মাধবপুরে অলি উল্লাহর মৃত্যুতে শোক জানালেন এমপি ফয়সল চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ কুলাউড়ায় উপজেলা পর্যায়ে কলেজ স্তরের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন লংলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার

চুনারুঘাটে সমাজসেবক ও লন্ডন প্রবাসী আনিস খোকনকে প্রেসক্লাবের সংবর্ধনা

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৪১ বার পঠিত

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জের চুনারুঘাটে সমাজসেবক ও লন্ডন প্রবাসী আনিস খোকনকে সংবর্ধনা দিয়েছে চুনারুঘাট প্রেসক্লাব। রবিবার সন্ধ্যায় চুনারুঘাট ইকরা টেকনিক্যাল ইনস্টিটিউটে চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি মোঃ জামাল হোসেন লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-চুনারুঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- সাবেক ছাত্র নেতা সাথী মুক্তাদির কৃষাণ চৌধুরী, উপজেলা যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ইমান আলী, প্রেসক্লাবের সহ-সভাপতি ইসমাইল হোসেন বাচ্চু, যুগ্ম সম্পাদক সম্পাদক জুনাইদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক ও ইউপি মেম্বার এস এম সুলতান খান, রাই রঞ্জন পাল, এস আর রুবেল, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সভাপতি খন্দকার আলাউদ্দিন, উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শেখ হারুনুর রশীদ, সহ-সভাপতি আঃ হাই প্রিন্স, সাংবাদিক সমিতির সহ-সভাপতি মীর জামাল, মীর আঃ কাইয়ুম, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান মিলন, শংকর শীল, শাহজাহান জুলি,এফ এম খন্দকার মায়া, ফারুক মিয়া, এম এম শওকত আলী,আকরামুল ইসলাম, আব্দুল মঈন, আব্দুল জাহির মিয়া,আঃ হান্নান, নোমান আহমেদ, সাইফুর রাব্বী, শেখ তোফাজ্জল হক প্রমুখ। সংবর্ধিত আনিস খোকন এলাকায় মসজিদ, মাদ্রাসা নির্মাণ, দরিদ্রদের সহযোগিতা ছাড়াও অনেক সামাজিক কাজে আর্থিক সহযোগিতা প্রদান করেছেন। তিনি চুনারুঘাট উপজেলার লাদিয়া গ্রামের এম এ তাহেরের পুত্র। অনুষ্ঠানে হাতুন্ডা গ্রামের ক্যান্সার আক্রান্ত আঃ সালামকে আনিস খোকনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। একই অনুষ্ঠানে আনিস খোকন ও সাথী মুক্তাদির কৃষাণ চৌধুরীকে চুনারুঘাট প্রেসক্লাবের আজীবন সদস্য হিসাবে ঘোষণা করা হয় ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com