রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
নিখোঁজের সাড়ে ৩ বছর পর সেফটিক ট্যাংকে পওয়া গেল মহব্বত আলীর ক/ঙ্কা/ল। স্বামী স্ত্রীসহ আটক ৪ চুনারুঘাটে প্রধান শিক্ষক আইয়ূব আলীকে অবসর জনিত বিদায় সংবর্ধনা হবিগঞ্জ ৫৫ বিজিবি’র গত ২৪ ঘণ্টায় পৃথক তিনটি অভিযানে দেড় লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় গাঁজা, মদ, বিয়ার এবং বাংলাদেশি মশার কয়েল জব্দ,,, বাহুবলের মিরপুর সিটকো সিএনজি পাম্প কর্তৃপক্ষের হামলায় মৃত্যু পথযাত্রী চুনারুঘাটের নোহা গাড়ি চালক আব্দুল আজিজ। কাদাপানিতে বন্দিজীবন, চুনারুঘাটে চার গ্রামের মানুষের দুর্ভোগ দেখার কেউ নেই! লাখাইয়ে বারান্দায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা সমুদ্র পথে ইতালী যাওয়ার পথে হবিগঞ্জের ১২ যুবক নিখোঁজ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে ০১ জন আসামীসহ ৪৮ কেজি ভারতীয় গাঁজা এবং বিয়ার আটক* চুনারুঘাটে ৫৫ বিজিবির অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারী আটক চুনারুঘাটে মাদক সেবন ও বহনের দায়ে একজনের ১৫ দিনের কারাদণ্ড

ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো শুরু

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৫৭৮ বার পঠিত

স্থগিত হয়ে যাওয়া ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আজ শনিবার সারা দেশে শুরু হয়েছে। এর আওতায় ৬ থেকে ৫৯ মাস বয়সী ১ কোটি ২০ লাখের বেশি শিশুকে ভিটামিন’ এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

সকাল আটটা থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে বিকেল চারটা পর্যন্ত। এ সময় স্বাস্থ্যকর্মীরা ১ লাখ ২০ হাজার স্থায়ী স্বাস্থ্যকেন্দ্রে এবং ২০ হাজার ভ্রাম্যমাণ কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবেন শিশুদের। সরকারি ও বেসরকারি সংস্থা, ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষক ও সাংবাদিকেরা এ কর্মসূচিতে সহায়তা করবেন। ভিটামিন ক্যাপসুল খাওয়াতে ক্যাম্পেইনের সদস্যরা লঞ্চঘাট, ফেরিঘাট, টোল প্লাজা, বঙ্গবন্ধু সেতু, মেঘনা সেতু, বিমানবন্দর, রেলস্টেশন ও খেয়াঘাটে থাকবেন।

শিশুদের বাড়ির কাছের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার অনুরোধ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক গত বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ভিটামিন এ ক্যাম্পেইনের কথা জানান। গত ১৯ জানুয়ারি ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর দিন ধার্য ছিল। তবে অনিবার্য কারণে ১৭ জানুয়ারি তা স্থগিত করেছিল সরকার।

স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন, এ দফায় ৬ থেকে ১১ মাস বয়সী প্রায় ২৫ লাখ ২৭ হাজার শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৯৫ লাখ ৭ হাজার শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

দেশের ১২টি জেলার ৪২টি উপজেলার ২৪০টি ইউনিয়নের আওতায় থাকা দূরবর্তী এলাকাগুলোর শিশুদের ক্যাম্পেইনের পরের চার দিন বিশেষ কর্মসূচির মাধ্যমে খুঁজে বের করে ক্যাপসুল খাওয়ানো হবে।

সুত্রঃ প্রথম আলো

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com