মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ কুলাউড়ায় উপজেলা পর্যায়ে কলেজ স্তরের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন লংলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের রেইনকোট বিতরণ করলেন সংসদ সদস্য এসএম ফয়সল এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ১৩ কেজি গাঁজাসহ চুনারুঘাটের ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে নবীগঞ্জে। এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ১২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক

শহরে ভোক্তা অধিকারের অভিযানে ৪ ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ৪৮৫ বার পঠিত

হবিগঞ্জ শহরের ৪ ব্যবসায়ীকে পঁচা-বাসী ইফতারী ও ক্ষতিকারক ক্যামিকেল সংরক্ষণ এবং অতিরিক্ত মুল্যে ফল বিক্রির অপরাধে ১৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর হবিগঞ্জ। বুধবার (৫ মে) দুপুরে শহরের বাণিজ্যিক ও চৌধুরী বাজার এলাকায় পৃথক অভিযানে এসব জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর হবিগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা। জানা যায়, ফ্রিজে আগের দিনের পঁচা-বাসী ইফতারী সংরক্ষনের অপরাধে শহরের বাণিজ্যিক এলাকার ফুড গ্যালারির মালিককে ৩ হাজার, অতিরিক্ত মূল্যে বিক্রির অপরাধে চৌধুরী বাজার এলাকার এক ফল ব্যবসায়ীকে ১ হাজার, রান্নাঘরে ক্ষতিকারক ক্যামিকেল সংরক্ষনের অপরাধে চৌধুরী বাজার-খোয়াই মুখ এলাকার খোয়াই হোটেল ও একই অপরাধে মায়া উজান-ভাটি রেস্টুরেন্টের মালিককে ৫ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে, অভিযান চলাকালে জনসাধারনের মাঝে মাস্ক বিতরণ করা হয়। অভিযানকালে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে কেনা-কাটা করতে ভোক্তা সাধারণের প্রতি অনুরোধ জানানো হয়। অভিযানে সহযোগিতা করেন জেলা সেনিটারী ইন্সপেক্টর ফরিদা ইয়াসমিন ও পুলিশের একটি টিম। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com