বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামীর পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটে ডেভিল হান্ট অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার। আজমিরীগঞ্জে শিশু সামিরুন হত্যা মামলার আসামী লিটন গ্রেপ্তার বাহুবলে পিকআপের চাপায় প্রাণ গেল পথচারীর চুনারুঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাঁতী লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে হবিগঞ্জ জেলা বিএনপির মিছিল ও সমাবেশ মাধবপুরে ঘুমন্ত অবস্থায় শিল দিয়ে স্বামীর মাথা-মুখ থেঁতলে দেওয়ার অভিযোগ হুইপ জি কে গউছের উদ্যোগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেলেন হবিগঞ্জের ১২৪ শিক্ষার্থী হবিগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগ কার্যক্রম শুরু চুনারুঘাটে বনবিভাগের অভিযানে কাঠ ও পিকআপ জব্দ।

৩ দিনে করোনায় ক্ষতিগ্রস্থ ৩শ ৪৩ জনকে জেলা প্রশাসনের আর্থিক সহায়তা

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ৩৫৩ বার পঠিত

প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা নিয়ে করোনায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে হবিগঞ্জ জেলা প্রশাসন। এরই অংশ হিসেবে আরো ১২৬ জন ক্ষতিগ্রস্থ ব্যক্তির হাতে তুলে দেয়া হয়েছে আর্থিক সহায়তা। বুধবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে আনুষ্ঠানিক ভাবে এ সহায়তা প্রদান করা হয়। জেলা প্রশাসক ইশরাত জাহানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উপ-সচিব) মর্জিনা আক্তার, নেজারত ডেপুটি কালেক্টর শাহ জহুরুল হোসেন, সহকারী কমিশনার শোয়েব শাত-ঈল ইভান, জেলা শিল্পকলা একাডেমীর কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল ফজল, প্রখ্যাত শিল্পী আশিকুর রহমান এবং জেলা প্রশাসকের কার্যালয়ের অন্যান্য সদস্যবৃন্দ। এ সময় জেলা প্রশাসক করোনা মহামারী মোকাবেলায় বিভিন্ন সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য, সোমবার ১১০, মঙ্গলবার ১০৭ ও গতকাল বুধবার আরো ১২৬ জনকে আর্থিক সহায়তা দেয়া হয়। এ নিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩শ ৪৩ জনকে সহায়তা প্রদান করা হলো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com