মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ কুলাউড়ায় উপজেলা পর্যায়ে কলেজ স্তরের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন লংলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের রেইনকোট বিতরণ করলেন সংসদ সদস্য এসএম ফয়সল এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ১৩ কেজি গাঁজাসহ চুনারুঘাটের ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে নবীগঞ্জে। এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ১২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক

ধুলিয়াখাল পুলিশ লাইন সংলগ্ন এলাকা থেকে পুলিশ সদস্যের স্ত্রীর মরদেহ উদ্ধার

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ মে, ২০২১
  • ৪৪০ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল পুলিশ লাইন সংলগ্ন এলাকা থেকে তানিয়া আক্তার (১৯) নামে এক পুলিশ সদস্যের স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। তবে কি কারণে ওই যুবতীর মৃত্যু হয়েছে তা জানা যায়নি। প্রতিবেশীরা বলছেন, ওই যুবতীকে তারা গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলতে দেখেন। পরে ওই যুবতীর স্বামীকে খবর দেয়া হলে ঝুলন্ত অবস্থা থেকে তানিয়াকে দেহ নামিয়ে হাসপাতালে নিয়ে এলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তবে দায়িত্বপ্রাপ্ত ডাক্তার জানিয়েছেন, মৃত অবস্থাতেই হাসপাতালে নিয়ে আসা হয়েছিল তানিয়াকে। হবিগঞ্জ পুলিশ লাইনের আরআই রফিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, শুনেছি ৬ মাস আগে তাদের বিয়ে হয়েছে। ওই যুবতীর স্বামী সফিকুল ইসলাম হবিগঞ্জ পুলিশ লাইনে কর্মরত আছেন। তারা ওই এলাকার একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। তাদের বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায়। তবে তানিয়ার মৃত্যুর কারণ তিনি জানেন না বলে জানান। গতকাল সোমবার বিকেলে পুলিশ লাইন সংলগ্ন এলাকার এক বাসা থেকে তানিয়ার ঝুলন্ত দেহ দেখতে পেয়ে প্রতিবেশীরা তার স্বামীকে খবর দেন। পরে ঝুলন্ত অবস্থায় তানিয়ার দেহ নামিয়ে হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের এক নারী চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সদর থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। জরুরি বিভাগের দায়িত্বে থাকা ওই ডাক্তার জানান, মৃত অবস্থায় তানিয়াকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তবে ময়নাতদন্ত প্রতিবেদন এলে মৃত্যুর কারন জানা যাবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com