মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

সিলেটে মোদীবিরোধী বিক্ষোভ, জামায়াত-শিবিরের ১৪ নেতাকর্মী আটক

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২৮ মার্চ, ২০২১
  • ৮২০ বার পঠিত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল করতে গিয়ে আটক হয়েছেন ১৪ জামায়াত-শিবির নেতাকর্মী। এ সময় ১৩টি মোটরসাইকেল জব্দ করা হয়।
শনিবার (২৭ মার্চ) দুপুরে নগরের নয়াসড়ক এলাকা থেকে তাদের আটক করা হয়। তবে তাৎক্ষণিক আটকদের নাম নিশ্চিত করতে পারেননি সংশ্লিষ্টরা।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের এ তথ্য নিশ্চিত করে বলেন, জামায়াত-শিবিরের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলের চেষ্টা করলে ১৪ জনকে আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত ১৩টি মোটরসাইকেলও জব্দ করা হয়। তিনি বলেন, বিক্ষোভকারীরা নাশকতা চালানোর পরিকল্পনা করেছিলো। পুলিশ তাদের বিক্ষোভ মিছিলে বাঁধা দিলে তারা ইটপাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে ১৪ জনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। এদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে ঢাকা ও চট্টগ্রামের ন্যায় সিলেটেও মোদীবিরোধী কর্মসূচির ঘোষণা দেয় হেফাজতে ইসলাম বাংলাদেশ। তারা বাদ আসর সিলেটের মাঠে বিক্ষোভ মিছিল করার কথা রয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে ছয় জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে টহল টিম মহানগরের ৬ থানা এলাকায় টহল দিচ্ছে বলেও জানান এডিসি। পাশাপাশি মাঠে বিজিবির টহল টিম রয়েছে।

সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বাংলানিউজকে বলেন, হেফাজতের লোকজন কর্মসূচি নিয়ে বিকেলে মাঠে নামার কথা রয়েছে। এ জন্য জেলার বিভিন্ন উপজেলায় পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে। পাশাপাশি র‌্যাবের টহল টিমও মাঠ চষে বেড়াচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com