মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত চুনারুঘাটের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ

সিলেটে সকাল থেকেই সড়কে হেফাজতের নেতাকর্মীরা

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২৮ মার্চ, ২০২১
  • ৭৭৬ বার পঠিত

হরতাল পালন করতে সিলেটে সকাল থেকেই রাজপথে নেমেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীরা। রোববার (২৮ মার্চ) সকাল ৬টা থেকে হরতালের সমর্থনে মাঠে নেমেছেন তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন ফজরের নামাজের পর থেকেই নগরী ও আশপাশের এলাকায় রাস্তাঘাটে নেমে পড়েন হেফাজতের নেতাকর্মীরা। তারা নগরের বিভিন্ন স্থানে সড়কে নেমে পিকেটিকং করেন। নগরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলোতে ইট বিছিয়ে, কাগজ জড়ো করে তাতে আগুন ধরিয়ে দেন। এদিকে, হরতালে দিনের শুরু থেকে সিলেটে আন্তঃজেলা ও
আঞ্চলিক সড়কগুলোতে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। নগর এলাকায় হালকা যান চলাচলও বন্ধ। হামলা ও ভাঙচুরের ভয়ে ব্যবসায়ীরাও দোকানপাট, বিপণিবিতান বন্ধ রেখেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে শুক্রবার (২৬ মার্চ) ঢাকার বায়তুল মোকাররম মসজিদের সামনে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ হয় চট্টগ্রামের হাটহাজারীতেও। এতে চারজনের মৃত্যু হয়। প্রতিবাদে রোববার (২৮ মার্চ) সারা দেশের ন্যায় সিলেটেও হরতাল পালিত হচ্ছে।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফরহাদ খান বলেন, এখন পর্যন্ত নিয়ন্ত্রণে রয়েছে পরিস্থিতি। কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা ঘটেনি বা কাউকে আটক করা হয়নি। হেফাজত নেতাকর্মীরা মাঠে থাকলেও পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা দেখলেই অ্যাকশনে যাবে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com