শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

বাহুবলে বঙ্গবন্ধু ক্রিকেট টুনামেন্ট উদ্বোধন করলেন সাবেক অধিনায়ক আশরাফুল

নুর উদ্দিন সুমন, বার্তা সম্পাদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০২১
  • ৪৫৮ বার পঠিত

নুর উদ্দিন সমুন : জেলার বাহুবলে বঙ্গবন্ধু ক্রিকেট টুনামেন্ট উদ্বোধন করলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। তিনি বলেন, ক্রিকেট খেলাটা মানুষকে নতুনভাবে সাজায় নতুন কিছু শিক্ষায়।আজকের খেলোয়াড়রা পৃথিবীতে খেলাধুলায় একটা স্থান করে নেবে একদিন। গ্রামগঞ্জের খেলোয়াড়দের আন্তর্জাতিক পরিমণ্ডলে আমরা পৌছাতে চাই। এই খেলাধুলার মাধ্যমে আজকের খেলোয়াড়রাই আগামী দিনে পৃথিবীতেও একটা স্থান করে নিতে পারবে বলে আশাবাদ করেছেন মোহাম্মদ আশরাফুল।(২৬ জানুয়ারি) দুপুরে উপজেলার মিরপুর আলিফ সোবহান চৌধুরী সরকারী কলেজ মাঠে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(কোয়াব) বাহুবল উপজেলা শাখা কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু ক্রিকেট টুনামেন্টের উদ্বোধন করেন তিনি। কোয়াব এর সভাপতি সুজন আহমেদ লিয়াকতের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তাতী লীগের সভাপতি ও পুটিজুরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ মুদ্দত আলী। মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ গভর্নিং বডির সভাপতি বাবু নিরঞ্জন সাহা নীরু, পাঁচ গ্রাম নেতা মোঃ ফয়সল আহমেদ, সানসাইন স্কুল এন্ড কলেজের পরিচালক এম সামছুদ্দিন, উপজেলা যুবলীগের আহবায়ক সৈয়দ আব্দুল গফ্ফার মিলাদ,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ তারা মিয়া, কাজী আলফু ,মোঃ তোরাব আলী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক হুমায়ুন রশীদ জাবেদ,মোঃ মিলাদ হোসেন প্রমুখ। জাতীয় দলের এই ক্রিকেটারকে দেখতে অনুষ্ঠানে এলাকার মানুষের উপচে পড়া ভীড় জমে । পরে বিকেলে এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের খেলাটি বিপুল সংখ্যক দর্শক উপভোগ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com