বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ

আমি আপ্লুত :

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১
  • ৪৪৮ বার পঠিত

গতকাল শনিবার দিনটি ছিল আমার কাছে এক বিস্ময়কর দিন। হঠাৎ করেই চুনারুঘাট পৌরসভা নির্বাচনে প্রার্থী হওয়ার সম্ভাবনা নিয়ে অনেকে আলোচনা শুরু করেন। এমনকি দিনভর আমাকে উৎসাহ, উদ্দীপনা দিতে থাকেন।
কিন্তু নির্বাচন করার মতো একটা বড় কাজের পূর্ব প্রস্তুতি ও পূর্ব সিদ্ধান্ত আমাদের পারিবারিকভাবে নেওয়া ছিলনা। আমরা একটি সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশায় থাকবো। তবে এটা সত্য যে, মানুষের ভালবাসা দেখে খানিকটা দ্বিধাগ্রস্ত হয়েছিলাম। অনেকে সরাসরি বা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তাদেরকে ধন্যবাদ জানানো ছাড়া আমার আর কিছুই বলার ছিল না। এই ভালবাসা পেয়ে আমি মুগ্ধ। এজন্য আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এজন্য মহান আল্লাহর কাছেও শোকরিয়া জ্ঞাপন করছি।
জনপ্রতিনিধি হিসেবে মানুষের সেবা করার সুযোগ সৌভাগ্যের বিষয়। তবে জনপ্রতিনিধি হওয়া ছাড়াও মানুষের সেবা করা যায়, মানুষের ভালবাসাও পাওয়া যায়। আমার এই চেষ্টা অতীতে ছিল, ভবিষ্যতেও থাকবে। ইনশাল্লাহ।

আলহাজ্ব মোঃ কামরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক
সাপ্তাহিক প্রথমসেবা
সভাপতি চুনারুঘাট প্রেসক্লাব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com