শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

মানুষখেকো পিরানহা মাছ বিক্রি করায় বাহুবলে আড়তদারকে জড়িমানা ১ মন মাছ জব্দ

নুর উদ্দিন সুমন, বার্তা সম্পাদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১
  • ৪৪৮ বার পঠিত

নুর উদ্দিন সুমন :: জেলার বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের স্নানঘাট মাছ বাজারে অভিযান চালিয়ে নিষিদ্ধ পিরানহা রূপচাঁদা বলে বিক্রির অভিযোগে হারুন মিয়া (৪০) নামে এক আড়ৎদারকে ৫ হাজার টাকা জড়িমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। হারুন মিয়া দক্ষিণ স্নানঘাট এলাকার আসাদুল্লাহর পুত্র। এ সময় (৪০ কেজি) নিষিদ্ধ পিরানহা জব্দ করে ধ্বংস করা হয় । মঙ্গলবার দুপুরে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা তালুকদারের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অনুসন্ধানে জানা যায়, এক ঝাঁক পিরানহা মাছ নিমেষেই কঙ্কাল বানিয়ে ফেলতে পারে একজন মানুষকে। পৃথিবীর অন্যতম ভয়ংকর মানুষখেকো এ মাছ বহু দেশে উৎপাদন ও বিপণন নিষিদ্ধ। বাংলাদেশেও কয়েক বছর আগে নিষিদ্ধ করা হয় এ মাছ। কিন্তু দেশের বিভিন্ন স্থানে গোপনে চাষ করা হয় পিরানহা। রূপচাঁদা বলে বিক্রি করা হয় বেশি দামে। হবিগঞ্জসহ বাহুবলের বিভিন্ন বাজারে ঘুরে অনুসন্ধানে বেরিয়ে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। মাছ বিক্রেতারা জানান, এইটা পিরানহা মাছ আমরা রূপচাঁদা বলে বিক্রি করি। এটা রঙ দেওয়া মাছ জানি, তবে রঙের যে আইন আছে বা অবৈধ আমরা জানি না।
উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, এ মাছ যেমন মানুষের জন্য ঝুঁকিপূর্ণ তেমনি পরিবেশের জন্য ক্ষতিকর। এটা মানবদেহের চেয়ে পরিবেশের ক্ষতি বেশি করে। আমাদের যে লোকাল পরিবেশ আছে এটার জন্য খুবই ক্ষতিকর।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা তালুকদার এ তথ্য নিশ্চিত করেন জানান, এই পিরানহা মাছ কোনোভাবে চাষ করা যাবে না, বিক্রি করা যাবে না। এই পিরানহা মাছ বাজারে এবং হোটেলে বিক্রি করা হয়। পিরানহা মাছ রূপচাঁদা বলে বিক্রিয়ের অপরাধ আমরা পেয়েছি। এই অপরাধ থাকার কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জড়িমানা করা হয়েছে। পাশাপাশি এই মাছের ক্ষতিকর দিক সম্পর্কে বাজারের সকল মাছ ব্যবসায়ীকে অবগত করা হয়। ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন উপজেলা মৎস্য অফিস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com