শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত গ্রেফতারি পরোয়ানা তামিলে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ চুনারুঘাট থানার এএসআই শরিফ হোসেন পরিচ্ছন্ন রাজনীতির প্রতীক এমপি ফয়সলকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী জালালাবাদ অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক পদে টানা তৃতীয়বার নির্বাচিত শফিকুল ইসলাম সজল চুনারুঘাটে খোয়াই নদীতে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে অর্ধশত গ্রাম কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি, থানায় জিডি সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে: যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ তেলিয়াপাড়া চা বাগানে চা শ্রমিকদের বিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণসহ চার দফা দাবি মাধবপুরে কিশোরীর মৃত্যুকে ঘিরে ধর্ষণ-হত্যার অভিযোগ, ২৮ দিনেও মামলা হয়নি চুনারুঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

মাধবপুরে দুই নারী মাদক বিক্রেতাকে ভ্রাম্যমান আদালতের কারাদন্ড

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৫৮০ বার পঠিত

মাধবপুর প্রতিনিধি ॥মাধবপুরে গাঁজাসহ দুই নারী মাদক বিক্রেতাকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদন্ড প্রদান করা হয়েছে। রবিবার দিবাগত রাতে তাদেরকে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মল্লিকা দে’র আদালতে হাজির করা হলে তাদেরকে এ দন্ডাদেশ প্রদান করা হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিদর্শক সিদ্দিকুর রহমান জানান, রবিবার দিবাগত ভোর রাতে উপজেলার শাহজী বাজার রেলস্টেশন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খোশ বানু (৬০) ও পরিস্কার বেগম (৪৬) নামে দুই নারীকে গাজাসহ আটক করা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালত খোশ বানুকে ১ মাস ও পরিস্কার বেগমকে ১৫ দিনের কারাদন্ড প্রদান করেন। খোশ বানু উপজেলার ফতেহপুর গ্রামের মৃত সিদ্দিক মিয়ার স্ত্রী এবং পরিস্কার বেগম শায়েস্তাগঞ্জ উপজেলার সৈয়দপুর গ্রামের নওশাই মিয়ার স্ত্রী। তিনি আরও জানান, ওই দুই নারী দীর্ঘদিন যাবত ওই এলাকায় গাজাসহ মাদক বিক্রি করে আসছিল। দুপুরেই তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com