বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম:
সুরমা চা বাগানে তলব বন্ধ: মানবিক সংকটে শ্রমিকরা, পাশে দাঁড়ালেন এমপি পুত্র সৈয়দ শাফকাত আহমেদ। বিএনপি শুধু সংস্কার চায় না, এর বাস্তবায়ন ও করবে: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রী মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, তেল লুটপাট করতে স্থানীয়দের ভিড় সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন বেড়েই চলেছে: প্রশাসনের হস্তক্ষেপ কামনায় খোলা চিঠি হবিগঞ্জে তারেক রহমানের ঈদ উপহার পেলেন যুবদল নেতাকর্মী ও শহীদ পরিবার সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে দুই লক্ষাধিক টাকা মূল্যের ৭০ বোতল ভারতীয় মদ এবং ৩০ কেজি গাঁজা উদ্ধার। শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার

বাহুবলে গ্রাম সামাজিক শক্তি কমিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০
  • ৪৯৩ বার পঠিত

নুর উদ্দিন সুমন: সারাদেশে যখন কনকনে শীত চেপে বসে, ঘন কুয়াশায় ঢাকা পড়ে যায় সূর্যের তেজ তখন দেশের হতদরিদ্র মানুষেদের কষ্টের সীমা থাকেনা। শীতের শুরুতেই জেলার, বাহুবল উপজেলার, মিরপুর ইউনিয়নের ৫ টি গ্রামের হতদরিদ্র মানুষের কাছে উষ্ণতা ছড়িয়ে দিতে শীতবস্ত্র বিতরণ করেছে মিরপুর গ্রাম সামাজিক শক্তি কমিটি। এ উপলক্ষে গতকাল রবিবার ২৭ ডিসেম্বর উপজেলার মিরপুর ইউনিয়ের ভুগলি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত শীতবস্ত্র বিতরণ পুর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় আব্দুল্লাহ পুর গ্রাম সামাজিক শক্তি কমিটির সভাপতি মো: আব্দুল হক এর সভাপতিত্বে ব্র‍্যাক ইউপিজি প্রোগ্রামের হবিগঞ্জ অঞ্চলের সিনিয়র টেকনিকাল অফিসার মো: রাহাত হোসেন এর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন আঞ্চলিক ব্যবস্থাপক মো: সেলিম মিয়া, মিরপুর শাখা ব্যবস্থাপক মো: শাখাওয়াত হোসেন, ব্র‍্যাক দাবী প্রোগ্রামের শাখা ব্যবস্থাপক মো সেলিম রেজা, কর্মসূচি সংগঠক আব্দুল্লাহ আল মনসুর , ফারজানা ইসলাম, গীতা রাণী ও কাসেম আল মামুন । অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, দত্তপাড়া গ্রাম সামাজিক শক্তি কমিটির সভাপতি মো: এনামুল হক, লাকুড়ী পাড়া গ্রামের আবেদা খাতুন, ফদ্রখলা গ্রামের খায়রুন বেগম, মুরুব্বী আব্দুস ছুবহান, আব্দুল হক সায়েব আলী, রাউদগাও গ্রামের মোশাহিদসহ গ্রাম সামাজিক শক্তি কমিটির সদস্য বৃন্দ ও গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরে ইউনিয়নের আলট্রা -পুওর গ্র্যাজুয়েশন কর্মসূচীর মিরপুর শাখার সদস্য ও গরীব অসহায় শতাধিক লোকজনের মধ্য কম্বল বিতরণ করা হয়।এসময় অতিথির সদস্যদের সবধরনের সহায়তা ও সবসময় পাশে থাকার আশ্বাস দেন। এমন আয়োজন করার জন্য ব্র্যাক ইউপিজি কর্মসূচীর পক্ষ থেকে গ্রাম সামাজিক শক্তি কমিটিকে ধন্যবাদ প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com