সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে নেশাগ্রস্ত অবস্থায় শান্তি-শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা মাধবপুরে অভিনব কৌশলে গাঁজা পাচারকালে দুই কারবারি আটক ২০ কেজি গাঁজাসহ আশুগঞ্জে গ্রেপ্তার ৩ চুনারুঘাটে মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা মাদক-অপরাধ দমনে চুনারুঘাটে পুলিশের নজরদারি বাড়ছে জন্ম ও মৃত্যু নিবন্ধনে সিলেট বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন ইউএনও মেহেদী হাসানের ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য আজমিরীগঞ্জের শিবপাশায় পুত্রের হাতে পিতা খুন আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ

ট্রাক্টরচাপায় ৩ মোটরসাইকেল আরোহীর নিহত ট্রাক্টরসহ চালক পলাতক

নুর উদ্দিন সুমন, বার্তা সম্পাদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০
  • ৪৩৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক্টরচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) রাত পৌনে ৮ টায় জেলার মাধবপুর উপজেলার মীরনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। ওসি জানান, মাধবপুর থেকে মোটরসাইকেলে ৩ জন হবিগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মীরনগর এলাকায় ওই মোটরসাইকেলকে চাপা দেয় একটি ট্রাক্টর। এতে ঘটনাস্থলেই ৩ মোটরসাইকেল আরোহী প্রাণ হারান। নিহতরা হলেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহপুর এলাকার আব্দুর রশিদ মিয়ার ছেলে মাসুক মিয়া (২৫), একই এলাকার ফরিদ গাজীর ছেলে জাহাঙ্গীর মিয়া (২৬) ও সুরুজ মিয়ার ছেলে মান্নান মিয়া (২৭)। ৩ জনের লাশ মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এদিকে ‘দুর্ঘটনার পরপরই ট্রাক্টরসহ চালক পালিয়ে গেছে বলে ওসি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com