বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জ ৫৫ বিজিবি’র গত ২৪ ঘণ্টায় পৃথক তিনটি অভিযানে দেড় লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় গাঁজা, মদ, বিয়ার এবং বাংলাদেশি মশার কয়েল জব্দ,,, বাহুবলের মিরপুর সিটকো সিএনজি পাম্প কর্তৃপক্ষের হামলায় মৃত্যু পথযাত্রী চুনারুঘাটের নোহা গাড়ি চালক আব্দুল আজিজ। কাদাপানিতে বন্দিজীবন, চুনারুঘাটে চার গ্রামের মানুষের দুর্ভোগ দেখার কেউ নেই! লাখাইয়ে বারান্দায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা সমুদ্র পথে ইতালী যাওয়ার পথে হবিগঞ্জের ১২ যুবক নিখোঁজ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে ০১ জন আসামীসহ ৪৮ কেজি ভারতীয় গাঁজা এবং বিয়ার আটক* চুনারুঘাটে ৫৫ বিজিবির অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারী আটক চুনারুঘাটে মাদক সেবন ও বহনের দায়ে একজনের ১৫ দিনের কারাদণ্ড নবীগঞ্জে ছাত্রলীগ নেতা শাহ তপুসহ গ্রেপ্তার দুই ॥ থানায় ‘জয় বাংলা’ স্লোগান, ভিডিও ভাইরাল বাহুবলে বনবিভাগের অভিযানে আকাশমনি কাঠের ৬ টুকরা গোলকাঠ জব্দ

বিশ্বজুড়ে করোনায় মৃত্যুর সংখ্যা ১০ লাখ ছাড়ালো

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৪০০ বার পঠিত

বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। সোমবার যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির প্রকাশিত তথ্য বিবরণীতে এমনটি জানা গেছে। জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য বিবরণীতে দেখা যায়, বিশ্বজুড়ে করোনায় মৃত্যুর অর্ধেকই হয়েছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল এবং ভারতে। তবে বিশেষজ্ঞরা দাবি করছেন করছেন পুরো বিশ্বের প্রকৃত মৃতের সংখ্যা আরো বেশি। এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০ লাখ ছাড়ানোর পর জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস একটি ভিডিও বার্তায় বলেছেন যে ‘এটি একটি যন্ত্রণাদায়ক মাইলফলক”। গত বছর ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, করোনা ভাইরাস এ পর্যন্ত বিশ্বের ১৮৮ টি দেশে ছড়িয়ে পড়েছে। বিশ্বে এখন পর্যন্ত তিন কোটি ২০ লাখের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে যে কার্যকর ভ্যাকসিন আসার আগেই করোনায় ২০ লাখ মানুষের মৃত্যু হতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com