বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে বাটন মোবাইল চুরির অভিযোগে দুই কিশোরকে গাছে বেঁধে মারধরের অভিযোগ উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন

কমছে পেঁয়াজের দাম

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৯০ বার পঠিত

ডেস্কঃ অবশেষে কিছুটা স্বস্তি ফিরেছে পেঁয়াজের বাজারে। খুচরা আর পাইকারি পর্যায়ে একযোগে অভিযান, অভ্যন্তরীণ মজুদ আর বহাল থাকা ঋণপত্রের পেঁয়াজ আসবে, এমন ঘোষণায় কেজিতে সর্বোচ্চ ১০ টাকা কমেছে সব ধরনের পেঁয়াজের দাম। পাইকারি পর্যায়ে বিক্রি হচ্ছে ৫৭ থেকে ৮০ টাকা দরে, যার ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে খুচরা বাজারেও।
বাংলাদেশে পেঁয়াজ পাঠাবে না ভারত, হঠাৎ করেই রফতানি বন্ধের এমন ঘোষণায় টালমাটাল হয়ে পড়ে বাজার। ঘণ্টায় ঘণ্টায় বেড়ে খুচরা পর্যায়ে পেঁয়াজের দাম ছাড়ায় ১০০ টাকা!
এমন প্রেক্ষাপটেই বুধবার এক সংবাদ সম্মেলনে বাণিজ্য মন্ত্রণালয় জানায়, দেশে এখনও মজুদ আছে ৫ লাখ টন পেঁয়াজ। যা দিয়ে চলা যাবে কমপক্ষে আড়াই মাস।
অস্থির বাজারের নেপথ্যে মন্ত্রী আঙ্গুল তোলেন ব্যবসায়ীদের দিকেই। আমদানির জন্য নতুন দেশ খোঁজার সঙ্গে ঘোষণা দেয়া হয় কঠোর তদারকির।
একদিন না যেতেই এবার পাইকারি পর্যায়ে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। বৃহস্পতিবার কারওয়ান বাজারে আড়তগুলোতে প্রতিকেজি দেশি পেঁয়াজ ১০-১৫ টাকা কমে বিক্রি হচ্ছে ৭৫-৮০ টাকায়। ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৭-৬০ টাকায়।
এরই প্রভাব পড়তে শুরু করেছে খুচরা বাজারেও। খুচরা বিক্রেতারা আড়তদারদের উপর দায় চাপালেও, তাতে সন্তুষ্ট নন ক্রেতারা।
ভারতে আটকে থাকা পেঁয়াজের ট্রাক বাংলাদেশে প্রবেশ করলে এবং অন্যান্য দেশ থেকে পেঁয়াজ আমদানি করা হলে দাম আরো কমে আসবে বলে জানান পাইকাররা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com