শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জে ঝুঁকিপূর্ণ ২৫৯ প্রাথমিক বিদ্যালয় ॥ ছাদ ধসের আতঙ্ক চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ইতালী যাওয়ার পথে ভূমধ্যসাগরে ১২ দিন ধরে ৭৩ বাংলাদেশি নিখোঁজ ॥ হবিগঞ্জের ১০ জন ॥ এক বছরে হবিগঞ্জের ৩৮ জন নিখোঁজ চুনারুঘাটে অনুমতি ছাড়া বাণিজ্য মেলা, ৫ জনের ৭ দিনের কারাদণ্ড কালিশিরিতে অবৈধ বালু মজুদের দায়ে বাড়ির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা চুনারুঘাটে বৃহস্পতিবার নাশিদ সন্ধ্যা, অংশ নেবেন জনপ্রিয় শিল্পী ও ক্বারী হবিগঞ্জে এফএন ফাউন্ডেশন ইউকের উদ্যোগে অসহায় ব্যক্তিকে আর্থিক অনুদান নবীগঞ্জে পূর্ববিরোধের জেরে যুবককে কুপিয়ে জখম ॥ আদালতে মামলা উচাইল গ্রামে জমি নিয়ে আপন দুই ভাইয়ের পক্ষের সংঘর্ষ ॥ আহত ২০ সুস্থ জীবন, সচেতনতা ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার-ঃসিভিল সার্জন 

কমানো হল করোনা পরীক্ষার ফি

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১৯ আগস্ট, ২০২০
  • ৩৯১ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ- দেশে সরকারিভাবে করোনাভাইরাসের পরীক্ষার ফি কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুথ বা হাসপাতালে নমুনা দেয়ার ক্ষেত্রে বর্তমান ফি ২০০ টাকার স্থলে ১০০ টাকা করার সিদ্ধান্ত হয়েছে। বাসা থেকে নমুনা সংগ্রহের ক্ষেত্রে ৫০০ টাকার ফি ৩০০ টাকা করা হয়েছে। তবে বেসরকারি হাসপাতালে পরীক্ষার ফি আগের মতোই সাড়ে ৩ হাজার টাকা থাকছে। বুধবার (১৯ আগস্ট) বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী এই ঘোষণা দিয়েছেন।
গত ২৮শে জুন জারি করা একটি পরিপত্রে সরকার জানিয়েছিল, করোনাভাইরাস পরীক্ষার জন্য বুথ থেকে নমুনা সংগ্রহ এবং হাসপাতালে ভর্তি রোগীর ক্ষেত্রে ২০০ টাকা করে এবং বাসা থেকে নমুনা সংগ্রহ করলে ৫০০ টাকা করে দিতে হবে।
বিনামূল্যে পরীক্ষা থাকায় অনেক ক্ষেত্রে অপব্যবহার করা হচ্ছে বলে সেই সময় কর্মকর্তারা জানিয়েছিলেন। তবে স্বাস্থ্য বিশ্লেষকরা তখন আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন, এর ফলে লক্ষণ থাকার পরেও অনেকে টেস্ট করাতে নিরুৎসাহিত হবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com