বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ সুরমা চা বাগানে তলব বন্ধ: মানবিক সংকটে শ্রমিকরা, পাশে দাঁড়ালেন এমপি পুত্র সৈয়দ শাফকাত আহমেদ। বিএনপি শুধু সংস্কার চায় না, এর বাস্তবায়ন ও করবে: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রী মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, তেল লুটপাট করতে স্থানীয়দের ভিড় সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন বেড়েই চলেছে: প্রশাসনের হস্তক্ষেপ কামনায় খোলা চিঠি হবিগঞ্জে তারেক রহমানের ঈদ উপহার পেলেন যুবদল নেতাকর্মী ও শহীদ পরিবার সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে দুই লক্ষাধিক টাকা মূল্যের ৭০ বোতল ভারতীয় মদ এবং ৩০ কেজি গাঁজা উদ্ধার। শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার

সড়ক দুর্ঘটনা: মৃত্যুও বাবা সন্তানকে আলাদা করতে পারেনি

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০
  • ৩৬৮ বার পঠিত

প্রথমসেবা ডেস্কঃ- ময়মনসিংহে ফুলপুর উপজেলায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আটজনের মৃত্যু হয়েছে। হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার পশ্চিম বাসাতি এলাকার ময়মনসিংহ-শেরপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।জানা গেছে, মাইক্রোবাসটি ময়মনসিংহের ভালুকা থেকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় যাচ্ছিল। পথে ফুলপুরের বাশাতি নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় মাইক্রোবাসটি। এতে ঘটনাস্থলেই আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ছয়জন। নিহতদের মধ্যে এক শিশু, পাঁচ নারী ও দুই পুরুষ রয়েছেন।
ফুলপুর থানার ওসি ইমারত হোসেন গাজী জানান, মাইক্রোবাসটি ময়মনসিংহের ভালুকা থেকে শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলায় যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেলে ঘটনাস্থলেই শিশুসহ আটজন নিহত হয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে স্থানীয়দের সহযোগিতায় লাশগুলো উদ্ধার করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com