শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম:
নিখোঁজের সাড়ে ৩ বছর পর সেফটিক ট্যাংকে পওয়া গেল মহব্বত আলীর ক/ঙ্কা/ল। স্বামী স্ত্রীসহ আটক ৪ চুনারুঘাটে প্রধান শিক্ষক আইয়ূব আলীকে অবসর জনিত বিদায় সংবর্ধনা হবিগঞ্জ ৫৫ বিজিবি’র গত ২৪ ঘণ্টায় পৃথক তিনটি অভিযানে দেড় লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় গাঁজা, মদ, বিয়ার এবং বাংলাদেশি মশার কয়েল জব্দ,,, বাহুবলের মিরপুর সিটকো সিএনজি পাম্প কর্তৃপক্ষের হামলায় মৃত্যু পথযাত্রী চুনারুঘাটের নোহা গাড়ি চালক আব্দুল আজিজ। কাদাপানিতে বন্দিজীবন, চুনারুঘাটে চার গ্রামের মানুষের দুর্ভোগ দেখার কেউ নেই! লাখাইয়ে বারান্দায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা সমুদ্র পথে ইতালী যাওয়ার পথে হবিগঞ্জের ১২ যুবক নিখোঁজ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে ০১ জন আসামীসহ ৪৮ কেজি ভারতীয় গাঁজা এবং বিয়ার আটক* চুনারুঘাটে ৫৫ বিজিবির অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারী আটক চুনারুঘাটে মাদক সেবন ও বহনের দায়ে একজনের ১৫ দিনের কারাদণ্ড

এইচএসসি-জেএসসি পরীক্ষার সূচি জানানো হবে যেভাবে

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০
  • ৫০৩ বার পঠিত

প্রথমসেবা ডেস্কঃ- এইচএসসি ও জেএসসি পরীক্ষার বিষয়ে ২৫ আগস্টের পর সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন জানিয়েছেন, চূড়ান্ত সিদ্ধান্ত হলেই দু সপ্তাহ সময় দিয়ে পরীক্ষার সময়সূচি জানানো হবে।
স্বাস্থ্যবিধি মানতে কেন্দ্র বাড়ানোর পরিকল্পনা চলছে। এদিকে, দেশের কওমি মাদ্রাসার কিতাব বিভাগের শিক্ষা কার্যক্রম খুলে দিতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছে জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষা বোর্ড।
চলতি বছরের পহেলা এপ্রিল থেকে সারা দেশে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এইচএসসি পরীক্ষা। অংশ নেয়ার কথা প্রায় ১৩ লাখ শিক্ষার্থীর। এদিকে আগামী পহেলা নভেম্বর থেকে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি পরীক্ষা। যেখানে প্রায় ২৭ লাখ পরীক্ষার্থী অংশ নেবেন। কিন্তু করোনা মহামারিতে গত ১৭ মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় ভেঙে পড়েছে সব পরীক্ষার সময়সূচি।
সোমবার (১৭ আগস্ট) সকালে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের জানান, দু সপ্তাহের নোটিশে পরীক্ষা নেয়ার প্রস্তুতি নিচ্ছেন তারা। ২৫ আগস্টের পর এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
করোনাভাইরাসের কারণে স্থগিত থাকা এইচএসসি পরীক্ষা নিয়ে সচিব মাহবুব হোসেন বলেন, আমরা যখনই পরীক্ষা নেব, প্রকাশ্যে একটি ঘোষণা করবো। এটা গোপন কোনো সিদ্ধান্ত নয়। অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির অ্যাপ্রোভাল এবং অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির দ্বারাই ঘোষণা করবো। এটা গুজব ছড়ানোর কোনো যৌক্তিকতা ও ভিত্তি থাকা উচিত না।
সচিব বলেন, শিক্ষামন্ত্রী সুস্পষ্টভাবে বলেছেন আমরা যখনই পরীক্ষা নেব, দুই সপ্তাহের নোটিশ দিয়ে সবাইকে জানাবো।
দেশের কওমী মাদ্রাসার কিতাব বিভাগের শিক্ষা কার্যক্রম খুলে দেয়ার আবেদন জানিয়েছে জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষা বোর্ড। দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে দেখা করে বোর্ডের সভাপতি জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পরই সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।
এরই মধ্যে দেশের আলিয়া মাদ্রাসাগুলোতে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com