বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে বাটন মোবাইল চুরির অভিযোগে দুই কিশোরকে গাছে বেঁধে মারধরের অভিযোগ উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন

এবার মুরগিতে ছড়াল করোনাভাইরাস!

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১৬ আগস্ট, ২০২০
  • ৪৯৯ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাস এবার মুরগির দেহেও মিলল। ব্রাজিল থেকে আমদানি করা হিমায়িত মুরগির মাংস পরীক্ষা করে করোনা পেয়েছে চীন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) এ কথা জানিয়েছে চীনের শেনজেন সিটি কর্তৃপক্ষ। এ ব্যাপারে বেইজিংয়ে ব্রাজিল দূতাবাসের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
শেনজেন সিটি রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র কর্তৃপক্ষ জানায়, সম্প্রতি ব্রাজিল থেকে আমদানি করা হিমায়িত মুরগির নমুনা নিয়ে পরীক্ষা করা হয়। গত জুন থেকে আমদানি করা মাংস ও সামুদ্রিক খাবারে রুটিন চেকের অংশ হিসেবে এ পরীক্ষা করা হয়। পরীক্ষায় হিমায়িত মুরগির পাখনায় করোনা ভাইরাস শনাক্ত হয়।
কর্তৃপক্ষ আরও জানায়, এ ঘটনার পর ওই মুরগির সংস্পর্শে যারা এসেছে, তাদের করোনা পরীক্ষা করা হয়েছে। তারা সবাই অবশ্য করোনা নেগেটিভ শনাক্ত হয়েছেন। অর্থাৎ, হিমায়িত মুরগির মাংসের সংস্পর্শে এসে কেউ সংক্রমিত হননি।
তবে সিটির মহামারি প্রতিরোধ ও রোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বলেছে, আমদানি করা যেকোনো মাংস বা সামুদ্রিক খাদ্যপণ্যের সংস্পর্শে আসা ব্যক্তিদের অবশ্যই সাবধান থাকতে হবে। করোনাকালীন সংক্রমণ ঝুঁকি কমাতেই সবাইকে সতর্ক থাকতে হবে।
প্রসঙ্গত, চীনের উহান থেকে মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়ে সারাবিশ্বে। আশঙ্কা করা হয়, উহানের হুনান সামুদ্রিক খাদ্যপণ্য ও মাংসের বাজার থেকেই মানুষের মধ্যে সংক্রমিত হয়েছে ওই ভাইরাস।
সারাবিশ্বে এখন পর্যন্ত ২ কোটির অধিক মানুষ করোনায় আক্রান্ত ও প্রায় সাড়ে ৭ লাখ মানুষের প্রাণহানি ঘটেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com