শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
নবীগঞ্জে ফ্রান্স প্রবাসী আব্দুল মুমিনের বাড়ি ঘর হামলা ভাংচুর ও অগ্নি সংযোগের অভিযোগ ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য আজমিরীগঞ্জের শিবপাশায় পুত্রের হাতে পিতা খুন আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা। নবীগঞ্জ উপজেলার পাহাড়ি অঞ্চল হিসেবে পরিচিত দিনারপুরে প্রশাসনের অনুমতি নিয়ে চলছে পাহাড় কাটার মহোৎসব সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি ট্রেনের ছাদ থেকে পড়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরণের সহযোগীতা করা হবে– প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন

আমরুড গরুর বাজার নিয়ে বিপাকে ইজারাদার লোকসানের আশংঙ্কা

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ জুলাই, ২০২০
  • ৪১০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি : দেশে পশু বেচাকেনার চিরায়ত চিত্র বদলে দিয়েছে করোনাভাইরাস। চুনারুঘাটসহ অধিকাংশ এলাকায় অস্থায়ী পশুর হাট বসেনি । বেশিরভাগ মানুষই এবার অনলাইনে পশু কিনছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে ব্যবসায়ীদের আশঙ্কা, মহামারির প্রভাবে গত বছরের তুলনায় অন্তত বিশ ভাগ কম পশু বিক্রি হবে এবারের ঈদে। তবে আগেরমত জমে ওঠেনি। করোনা পরিস্থিতির কারণে অন্যবারের তুলনায় হাটে এবার ক্রেতা অনেক কম। এই অবস্থায় লোকসানের আশঙ্কা করছেন ইজারাদার ও ব্যবসায়ীরা। কয়েকটি হাটে দেখা গেছে পর্যাপ্ত পশু। কিন্তু ক্রেতার সংখ্যা খুবই নগণ্য।তবে হাটের সংখ্যা যেহেতু এবার অন্যান্য বছরের তুলনায় কম। আমরুড হাটটিতে পর্যাপ্ত পরিমাণে গরু উঠলেও ক্রেতার সংখ্যা খুবই সীমিত। বৃষ্টির ফলে কাঁদায় পরিপূর্ণ পুরো হাট। কাদা দিয়েই সারি বেঁধে দাঁড়িয়ে ও বসে আছে গরুগুলো। ক্রেতা না থাকায় প্রায় সবার চোখেমুখেই হতাশার ছাপ। আমরুড বাজারের ইজারাদার কর্তৃপক্ষ জানান, হাটে ক্রেতাই নেই। অনেকে দাম জানতে চায়, কিন্তু কোনো দরদাম করে না। দাম শুনেই চলে যায়। এছাড়া করোনার কারণে বাজার ৪মাস বন্ধ ছিল। ইজারা মূল্যের পাশাপাশি হাটের প্রস্তুতি, স্বেচ্ছাসেবক বাহিনী ও অন্যান্য খরচ তারা ওঠাতে পারবেন কিনা এনিয়ে হতাশায় ভুগছেন। তারা জানায় ইজারার মুল্যের ছেয়ে লোকসান হবে তাদের দিগুণ। এনিয়ে ইজারাদাররা চরম বিপাকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com