রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জের ২৬ চা-বাগানে ভোটগ্রহণ চলছে দীর্ঘ আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন সন্ত্রাসবিরোধী মামলায় চুনারুঘাটে ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার গাজীপুর ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামীর পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটে ডেভিল হান্ট অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার। আজমিরীগঞ্জে শিশু সামিরুন হত্যা মামলার আসামী লিটন গ্রেপ্তার বাহুবলে পিকআপের চাপায় প্রাণ গেল পথচারীর চুনারুঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাঁতী লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে হবিগঞ্জ জেলা বিএনপির মিছিল ও সমাবেশ মাধবপুরে ঘুমন্ত অবস্থায় শিল দিয়ে স্বামীর মাথা-মুখ থেঁতলে দেওয়ার অভিযোগ

শায়েস্তাগঞ্জে মাদকের বিরুদ্ধে ওসির কঠোর এ্যাকশন গাজাসহ গ্রেফতার ৩

নুর উদ্দিন সুমন, বার্তা সম্পাদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০
  • ৬১৯ বার পঠিত

নুর উদ্দিন সুমন : প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণের মধ্যেও থেমে নেই মাদকের বিস্তার। অভিনব কৌশলে ছড়িয়ে দেয়া হচ্ছে মাদক। কেউ কেউ ধরা পড়ছে। কেউ থেকে যাচ্ছে অন্তরালেই। কিন্তু যেকোনো মূল্যে এদের রুখতে আইজিপি ড. বেনজির আহমেদ এর নির্দেশে হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যার তত্ত্বাবধানে শায়েস্তাগঞ্জ থানার ওসি মো: মোজাম্মেল হোসেন এর নিয়মিত বিশেষ অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোজাম্মেল হোসেনের নেতৃত্বে ইন্সপেক্টর তদন্ত আল- মামুন, এসআই কমলা কান্ত, এসআই ইমাম এসআই বিধানসহ একদল পুলিশ শায়েস্তাগঞ্জ দক্ষিণ লেন্জা পাড়া রেললাইন এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি গাজাসহ দুই মাদক ব্যবসায়ী কে আটক করা হয় । আটককৃতরা হলো জেলার চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের কুঠিরগাও গ্রামের মৃত আরজু মিয়ার ছেলে এমরান মিয়া (২২) ও শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের সুরাবই গ্রামের আব্দুল করিম মধু মিয়ার ছেলে জুয়েল মিয়া (৩০)।
একই সাথে মাদক মামলার পলাতক আসামী শায়েস্তাগঞ্জ পৌর এলাকার দক্ষিন লেন্জাপাড়ার আব্দুল হামিদের ছেলে মোঃ শাহিন মিয়া (৪০) কে গ্রেফতার করা হয়। এ বিষয়ে ওসি মো: মোজাম্মেল হোসেন বলেন, মাদকের বিষাক্ত ছোবল থেকে যুব সমাজকে রক্ষা করতে কাজ করছি। যে কোন মুল্যে মাদক মুক্ত শায়েস্তাগঞ্জ চাই। কাউকে ছাড় দেয়া হবেনা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com