বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরে বিজিবির পৃথক অভিযান ২৯ কেজি ভারতীয় গাঁজা জব্দ চুনারুঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযান ৮টি ভারতীয় গরু ও ৫৫ কেজি গাঁজা জব্দ জ্বালানি তেল পাচার রোধে হবিগঞ্জ সীমান্তে বিজিবির কড়া নজরদারি মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক এমপি সৈয়দ মোঃ ফয়সল এর নির্দেশে চা বাগানে সুপেয় পানির ব্যবস্থা হবিগঞ্জে ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজান মাস শুরুর আগেই বাড়ছে লেবু ও শসার দাম শুভেচ্ছা বিমিনিময়কালে সংসদ সদস্য এস.এম.ফয়সল ॥ চুনারুঘাট-মাধবপুরের দু’এলাকায় উন্নয়ন করার মাধ্যমে এ ঋন শোধ করতে চাই ধামালি চুনারুঘাটের প্রধান উপদেষ্টা মামুন চৌধুরীকে শুভেচ্ছা স্মারক প্রদান

হজে এবার বাংলায়ও খুতবা হবে

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২৬ জুলাই, ২০২০
  • ৪৭০ বার পঠিত

মুসলিম ধর্মের ৫টি গুরুত্বপূর্ণ স্তম্ভের মধ্যে অন্যতম হজ। প্রতি বছর আরাফার ময়দানে ৯ জ্বিলহজ হজের খুতবা অনুষ্ঠিত হয়। সাধারণত আরবি ভাষাতেই এই খুতবা অনুষ্ঠিত হয়ে থাকে। তবে গত বছর ৫টি ভাষায় এই খুতবার অনুবাদ প্রচারিত হয়েছিল। চলতি বছর বাংলা-সহ আরও ৫টি ভাষায় প্রচারিত হবে হজের খুতবা। অর্থাৎ এ বছর মোট ১০টি ভাষায় হজের খুতবা শোনা যাবে। খবর- গালফ নিউজ

গালফ নিউজ এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববীর জেনারেল অ্যাফেয়ার্সের চেয়ারম্যান ড. আব্দুল রহমান বিন আব্দুল আজিজ আল সুদাইস জানিয়েছেন এ বছর আরবি ছাড়াও ইংরেজি, মালয়, উর্দু, ফার্সি, ফ্রেঞ্চ, মান্দারিন, তুর্কি, রুশ, হাবশি ও বাংলা ভাষায় হজের খুতবা অনুষ্ঠিত হবে।’

চলতি বছর করোনা মহামারির কারণে বিপাকে পড়েছে সৌদি। আগের মতো বিশাল পরিসরে এবার হজের আনুষ্ঠানিকতা হচ্ছে না। পূর্ব ঘোষণা অনুযায়ী, এক সপ্তাহ আগে অর্থাৎ ১৯ জুলাই থেকে হজে অংশগ্রহণকারীদের আইসোলেশনের মাধ্যমে এবারের হজের কার্যক্রম শুরু হওয়ার কথা জানায় সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

এক টুইট বার্তায় জানানো হয় যে, স্বাস্থ্যবিধি অনুযায়ী এবার বিশেষ শর্তে মুসল্লিদের হজ পালনের সুযোগ দেয়া হয়েছে। হজ শুরুর আগে হজে অংশগ্রহণকারী প্রটোকল অনুযায়ী ৭ দিনের আইসোলেশনে রয়েছেন।

করোনাভাইরাসের সংক্রমণের কারণে গত ২২ জুন এক ঘোষণায় সৌদি কর্তৃপক্ষ জানায়, দেশটি বসবাসকারী সব দেশের নাগরিকদের এবারের হজে সীমিত আকারে অংশগ্রহণের অনুমতি দেবে।

মহামারি করোনাভাইরাস যেন হজের সময় কারও মধ্যে না ছড়ায় সে লক্ষ্যে বিভিন্ন সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে সৌদি সরকার। পর্যাপ্ত স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি বিনা অনুমতিতে মক্কা ও এর আশপাশের এলাকায় প্রবেশের ওপর কড়া নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com