বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম:
আলহাজ্ব মোঃ আব্দুল আহাদ সর্দার: ব্যবসার সাফল্য থেকে মানবসেবার মহিমায় সমাজের এক কীর্তিমান সূর্যসন্তান চুনারুঘাটের শীর্ষ মাদক কারবারি ফিরোজ মিয়া গ্রেফতার, চুনারুঘাটে স্বস্তি দুদক আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চুনারুঘাটে পাহাড়ি ঢলে ব্রিজে ধস, ২ চা বাগানের সঙ্গে যোগাযোগ বন্ধ চুনারুঘাটে বাটন মোবাইল চুরির অভিযোগে দুই কিশোরকে গাছে বেঁধে মারধরের অভিযোগ উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার

ভারতের সীমানা পিলার গুড়িয়ে দিল নেপালিরা!

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০
  • ৪৬৫ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্কঃ সাতটি দেশের সঙ্গে ভারতের স্থলসীমানা রয়েছে। এর মধ্যে চীন ও পাকিস্তান সীমান্তে স্থায়ীভাবে অশান্তির আগুন জ্বলছে। বাংলাদেশ সীমান্তে ভূমিবিরোধ নেই বটে, তবে বেসামরিক মানুষের রক্ত ঝরে মাঝেমধ্যেই। নেপাল সীমান্ত এসব বিবেচনায় ভারতের জন্য কিছুটা স্বস্তির ছিল। তবে সেই স্বস্তিও হুমকিতে পড়েছে। সম্প্রতি ভারতের দখলকৃত কয়েকটি অঞ্চল নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্তি করার পর থেকেই নেপাল ভারত সীমান্ত উত্তেজনা বেড়েই চলছে। তবে ভারতীয় রাজনৈতিক নেতাদের বক্তব্য তুলে ধরে কয়েকটি সংবাদমাধ্যম দাবি করে আসছিল, এখানে বেইজিংয়ের ইন্ধন রয়েছে। কিন্তু এবার নেপালের জনগণই নতুন এলাকা নিজেদের দাবি করে সীমানা পিলার ভেঙে গুঁড়িয়ে দেওয়ার খবর এসেছে।
এর আগে বিহারে নেপাল সীমান্তের কাছের একটি গ্রামে চাষের ক্ষেতে কর্মরত দুই ভারতীয় নাগরিককে গুলি করে হত্যা করে নেপালের পুলিশ। সোমবার (২০ জুলাই) এক ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নেপাল সীমান্তে সীতা-গুহা সীমানা পিলার গুঁড়িয়ে দিয়েছে স্থানীয় জনগণ।
জানা গেছে ভারত নেপাল সীমান্তে অবস্থিত সীতা গুহার সামনেই একটি পিলার ছিল। সূত্রের দাবি, সীতা গুহার কাছে যে এলাকা রয়েছে, তা নেপালের বলে দাবি করতে শুরু করেন কয়েকজন নেপালি নাগরিক। এরপর সেই পিলার তারা কয়েকজন মিলে হাতুড়ি দিয়ে গুঁড়িয়ে দিয়েছে।
তবে খবরের সত্যতা নিয়ে এখনো পর্যন্ত কোনো দেশের সেনাবাহিনীর পক্ষ থেকে মন্তব্য আসেনি। জানা যায়, ঘটনাস্থলে পৌঁছেছে ভারতীয় সেনা সদস্যরা। তবে এমন ঘটনার পর থেকেই স্থানীয়দের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে বলে খবর।

তথ্যসূত্র : ওয়ান ইন্ডিয়া।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com