শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে ৫৫ বিজিবির অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারী আটক চুনারুঘাটে মাদক সেবন ও বহনের দায়ে একজনের ১৫ দিনের কারাদণ্ড নবীগঞ্জে ছাত্রলীগ নেতা শাহ তপুসহ গ্রেপ্তার দুই ॥ থানায় ‘জয় বাংলা’ স্লোগান, ভিডিও ভাইরাল বাহুবলে বনবিভাগের অভিযানে আকাশমনি কাঠের ৬ টুকরা গোলকাঠ জব্দ কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৮ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ হবিগঞ্জে ঝুঁকিপূর্ণ ২৫৯ প্রাথমিক বিদ্যালয় ॥ ছাদ ধসের আতঙ্ক চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ইতালী যাওয়ার পথে ভূমধ্যসাগরে ১২ দিন ধরে ৭৩ বাংলাদেশি নিখোঁজ ॥ হবিগঞ্জের ১০ জন ॥ এক বছরে হবিগঞ্জের ৩৮ জন নিখোঁজ চুনারুঘাটে অনুমতি ছাড়া বাণিজ্য মেলা, ৫ জনের ৭ দিনের কারাদণ্ড কালিশিরিতে অবৈধ বালু মজুদের দায়ে বাড়ির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

খালেদার পরোয়ানা : তিন সংগঠনের বিক্ষোভের ডাক

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০১৭
  • ৮১৮ বার পঠিত
ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

সোমবার কুমিল্লার আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারির পর এই তিন সংগঠন এ কর্মসূচি ঘোষণা করে।

যুবদলের কেন্দ্রীয় নেতা গিয়াস উদ্দিন মামুন জাগো নিউজকে বলেন, ‘ম্যাডামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে মঙ্গলবার সারাদেশের জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।’

ছাত্রদলের দফতর সম্পাদক আবদুস সাত্তার প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার দেশের সব জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয়সমূহে এবং বুধবার দেশের সব উপজেলা, পৌর ও কলেজ ইউনিটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

এদিকে স্বেচ্ছাসেবক দল থেকে পাঠানো অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সারাদেশে জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com