সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
জালালাবাদ অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক পদে টানা তৃতীয়বার নির্বাচিত শফিকুল ইসলাম সজল চুনারুঘাটে খোয়াই নদীতে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে অর্ধশত গ্রাম কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি, থানায় জিডি সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে: যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ তেলিয়াপাড়া চা বাগানে চা শ্রমিকদের বিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণসহ চার দফা দাবি মাধবপুরে কিশোরীর মৃত্যুকে ঘিরে ধর্ষণ-হত্যার অভিযোগ, ২৮ দিনেও মামলা হয়নি চুনারুঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে ডা. কামরুল হাসান সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

চুনারুঘাটে এবার স্কুল ছাত্র সেজে গাঁজা পাচারকালে এক যুবক গ্রেফতার

নিউজ এডিটর- নুর উদ্দিন সুমন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০
  • ৩৯৭ বার পঠিত

নুর উদ্দিন সুমন।। জেলার চুনারুঘাট উপজেলার স্কুল ছাত্র সেজে সীমান্তবর্তী এলাকায় ভারতীয় গাঁজা পাচারকালে সালাউদ্দিন ছালেহ (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সালাউদ্দিন ভারত সীমান্তের কেদারাকোর্ট এলাকার আছকির মিয়ার ছেলে। ১৭জুন দিবাগত-রাতে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হকের নেতৃত্বে এসআই ভুপেন্দ্র চন্দ্র বর্মনসহ একদল পুলিশ পৌরশহরের হিরা মিয়ার মাজারের সামন থেকে ভারতীয় দুই কেজি গাঁজাসহ সালাউদ্দিনকে আটক করেন। পুলিশ জানায় আটক সালাউদ্দিন স্কুলের ব্যাগে করে গাঁজা পাচার করছে এমন তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়। আটক সালাউদ্দিন জানায় ভারতের এক যুবক তাকে এ গাঁজা দিয়েছে। সে প্রকৃত ছাত্র নয়। সে পুলিশ থেকে বাঁচতে স্কুল ছাত্র ও ব্যাগ ও বই খাতা ব্যবহার করেছে। ওসি শেখ নাজমুল হক জানান, চুনারুঘাট থানায় নতুন পন্থা যোগ করেছে গাঁজা কারবারিরা। তিনি বলেন গাঁজা কারবারি যতই কৌশল করুক না কেন আমাদের হাত থেকে তারা ছাড় পাবেনা। তিনি আরও বলেন আমি যোগদানের পর থেকে মাদকের বিরুদ্ধে আমার যোদ্ধ ঘোষণা ছিল, মাদকের ব্যাপারে আমার কোন ছাড় নেই, আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আটক সালাউদ্দিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পর আজ দুপুরে সালাউদ্দিনকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com