মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত চুনারুঘাটের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ

করোনা সংক্রমণ ৪০ শতাংশ পর্যন্ত কমে মাস্ক ব্যবহারে

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১৪ জুন, ২০২০
  • ৪৮৮ বার পঠিত

প্রথমসেবা ডেস্কঃ নভেল করোনাভাইরাসের সংক্রমণ ৪০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে যদি আপনার মুখ মাস্কে ঢাকা থাকে। এমনটাই জানিয়েছে জার্মানির এক গবেষণা। জার্মানির জেনা শহরে গত ৬ এপ্রিল থেকে সাধারণ মানুষ রাস্তাঘাটে ও গণপরিবহনে মাস্ক ব্যবহার করা শুরু করে। এখন সেখানে নতুন সংক্রমণের ঘটনা প্রায় শূন্য। সংবাদমাধ্যম ব্লুমবার্গ এ খবর জানিয়েছে।
জেনা শহরের আশপাশের এলাকা, যেমন থুরিঙ্গিয়া ও অন্যত্র রাস্তাঘাটে ও গণপরিবহনে মাস্ক ব্যবহারের নীতি গৃহীত হয়েছে গত ৬ এপ্রিলের বেশ কিছুদিন বা কয়েক সপ্তাহ পরে। ওই সব এলাকায় করোনার সংক্রমণ এখনো চলছে বলে জানিয়েছে বন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব লেবার ইকোনমিকস।
গত ৬ এপ্রিলের আগে ও পরে জেনা শহরের সঙ্গে জার্মানির অন্য শহরে করোনার সংক্রমণ নিয়ে তুলনামূলক বিশ্লেষণ করেন গবেষকরা। তাতে দেখা যায়, এসব শহরে জনসংখ্যার হার, স্বাস্থ্য ব্যবস্থা এবং ৬ এপ্রিলের আগে করোনা সংক্রমণের হার মোটামুটি এক। কিন্তু দেখা যাচ্ছে, জেনা শহরে গণহারে মাস্ক ব্যবহার শুরু হওয়ার পর নতুন সংক্রমণ অন্য শহরগুলোর তুলনায় ২৫ শতাংশ কমে গেছে। জার্মানির বড় শহরগুলোর সঙ্গে তুলনা করলে আরো বেশি স্পষ্ট হচ্ছে এ পার্থক্য। সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা এ খবর জানিয়েছে।
এদিকে, মেঞ্জ বিশ্ববিদ্যালয়ের ক্লস বেল্ডের মতো গবেষকরাও বলছেন, করোনা রুখতে মাস্ক সবচেয়ে সহজসাধ্য উপায়। করোনা প্রতিরোধে মাস্কের উপযোগিতা নিয়ে এটিই সম্ভবত প্রকাশিত প্রথম গবেষণা।
তবে গবেষকরা বলছেন, মাস্কের ধরনের ওপর নির্ভর করছে অন্যান্য দেশে এর ব্যবহারে করোনার সংক্রমণ কতটা কমবে। তাই এ নিয়ে আরো গবেষণা জরুরি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com