বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে বাটন মোবাইল চুরির অভিযোগে দুই কিশোরকে গাছে বেঁধে মারধরের অভিযোগ উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন

চীনা মেডিকেল দল এখন ঢাকায়

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৮ জুন, ২০২০
  • ৪৬৪ বার পঠিত

প্রথমসেবা ডেস্কঃ করোনা ভাইরাস (কোভিড-১৯) রোগের সেবা দিতে চীন থেকে মেডিকেল দল ঢাকায় পৌঁছেছে। সোমবার (৮ জুন) সকাল সাড়ে ১১টায় ১০ সদস্যের এই মেডিকেল দল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। চীন থেকে আসা মেডিকেল টিমকে বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন ও বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিনমিংসহ দুই দেশের কর্মকর্তারা। ১০ সদস্যের এ মেডিকেল টিমের সদস্যরা ১৪ দিন বাংলাদেশে অবস্থান করবেন। এ সময় নিজেদের অভিজ্ঞতা থেকে করোনা মোকবিলায় বাংলাদেশ কিভাবে কাজ করতে পারে, এ বিষয়ে তারা বিশেষজ্ঞ মতামত দেবেন। ঢাকায় চীনা মেডিকেল দলে যা থাকছে:
বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স এবং প্রযুক্তিবিদদের সমন্বয়ে গঠিত এই চীনা মেডিকেল দল আধুনিক চিকিৎসা সরঞ্জাম নিয়ে বাংলাদেশে এসেছেন। চীনা মেডিকেল দল বাংলাদেশে দুই সপ্তাহ অবস্থান করবে। এ সময় তারা করোনা আক্রান্ত রোগী পরিদর্শন করবেন এবং মনোনিত হাসপাতাল, কোয়ারেন্টাইন সেন্টার ও পরীক্ষাকরণ কেন্দ্রগুলোতে কাজ করবেন। এমনকি করোনা মহামারি নিয়ে আলোচনা করবেন ও নিয়ন্ত্রণ এবং চিকিৎসার জন্য নির্দেশনা এবং প্রযুক্তিগত পরামর্শ দেবেন বলেও জানা গেছে। চীনা মেডিকেল দল দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশনের ও হাইনান প্রদেশের ১০ অভিজ্ঞ চিকিৎসক নিয়ে গঠিত। এর আগে, ২০ মে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনালাপ করেন। দুই বন্ধুত্বপূর্ণ দেশের শীর্ষ নেতাদের মধ্যে আলোচনায় করোনা ভাইরাস মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বলে আশ্বাস দিয়েছিলেন শি জিনপিং। বাংলাদেশে করোনার প্রকোপ শুরু হওয়ার পর থেকেই চীনের পক্ষ থেকে সহযোগিতা দেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com