মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ কুলাউড়ায় উপজেলা পর্যায়ে কলেজ স্তরের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন লংলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের রেইনকোট বিতরণ করলেন সংসদ সদস্য এসএম ফয়সল এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ১৩ কেজি গাঁজাসহ চুনারুঘাটের ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে নবীগঞ্জে। এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ১২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক

চুনারুঘাটে আকস্মিক বন্যায় অসহায় দুর্গত মানুষের পাশে উপজেলা প্রশাসন

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ জুন, ২০২০
  • ৪৯৭ বার পঠিত

শেখ মোঃ হারুনুর রশিদ।। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ঝড় ও প্রচন্ড বৃষ্টিপাতে উজানের পাহাড়ি ঢলের অতিরিক্ত পানিতে আউশ ফসলের জমি, বীজতলা, ঘরবাড়ি, রাস্তা, কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ, সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জালাল সরকার ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মাসুদ রানা।

৪ নং পাইকপাড়া ইউনিয়নের সতং- হলদিউড়া রাস্তা সংলগ্ন হলদিউড়া মসজিদ, ২ নং আহমদাবাদ ইউনিয়নের কালিশিরী- বগাডুবী সংলগ্ন রাস্তা, ৩ নং দেওরগাছ ইউনিয়নের চন্ডিছড়া চা বাগানে সম্পূর্ণ/ আংশিক ধসে পড়া ৬ টি কাঁচা ঘর সরেজমিনে পরিদর্শন করা হয়।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ২ নং আহমদাবাদ, ৩ নং দেওরগাছ ও ৪নং পাইকপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ, চন্ডিছড়া চা বাগানের ম্যানেজার এবং সংশ্লিষ্ট ওয়ার্ড এর ওয়ার্ড মেম্বারগন। এ সময় চেয়ারম্যানগণকে ক্ষতিগ্রস্ত পরিবারের পূর্ণাঙ্গ তালিকা দ্রুততম সময়ে তৈরি করার নির্দেশনাসহ এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com