বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ সুরমা চা বাগানে তলব বন্ধ: মানবিক সংকটে শ্রমিকরা, পাশে দাঁড়ালেন এমপি পুত্র সৈয়দ শাফকাত আহমেদ। বিএনপি শুধু সংস্কার চায় না, এর বাস্তবায়ন ও করবে: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রী মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, তেল লুটপাট করতে স্থানীয়দের ভিড় সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন বেড়েই চলেছে: প্রশাসনের হস্তক্ষেপ কামনায় খোলা চিঠি হবিগঞ্জে তারেক রহমানের ঈদ উপহার পেলেন যুবদল নেতাকর্মী ও শহীদ পরিবার সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে দুই লক্ষাধিক টাকা মূল্যের ৭০ বোতল ভারতীয় মদ এবং ৩০ কেজি গাঁজা উদ্ধার। শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার

চুনারুঘাটে ঈদকে সামনে রেখে মার্কেট গুলোতে মানুষের উপচে পড়া ভিড়

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১৮ মে, ২০২০
  • ৩৪৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি।। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হবিগঞ্জের চুনারুঘাটে পৌর শহরের বিভিন্ন মার্কেটে গুলোতে মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। কেনাকাটা করতে আসা মানুষগুলো মানছেনা সামাজিক দূরত্ব। সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি না মেনেই তারা ব্যবসা চালিয়ে যাচ্ছেন। অথচ এ উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে এক শিশু। ওসিসহ ২০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনা ঝুঁকিতে আছে উপজেলাবাসী। রবিবার দুপুরে বাজারে বিভিন্ন মার্কেট ঘুরে দেখা গেছে, চুনারুঘাটের মধ্য বাজারের মানিক মিয়া কমপ্লেক্স, সিকান্দর শপিং কমপ্লেক্স,বাল্লারোডের নিরঞ্জন শপিং কমপ্লেক্সের কাপড় জুতার দোকান ও কসমেটিকসের দোকান গুলোতে নারী,পুরুষের উপচে পড়া ভিড়। ঈদের শপিং করতে আসা ক্রেতা-বিক্রেতারা কেউই সামাজিক দূরত্ব সহ স্বাস্থ্যবিধি মানছেন না। ব্যবসায়ীরা কিছু শর্ত সাপেক্ষে প্রশাসনের সাথে আলোচনা করে দোকান খোলার কথা থাকলেও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কোন নিরাপত্তা না মেনেই তাদের ব্যবসা দিব্যি চালিয়ে যাচ্ছেন । এছাড়াও প্রতিটি মার্কেটের সামনে জীবাণুমুক্তকরনের ব্যবস্থা রাখার কথা। কিন্তু তারা প্রশাসনের নির্দেশনা মানছেন না। রোববার বিকেল ভ্রাম্যমাণ আদালত নিয়ম ভেঙ্গে ব্যবসা করার কারনে চুনারুঘাট পৌর শহরের ১৩ টি দোকান মালিককে ৬৮ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলাবাসী করোনা মহামারী থেকে রক্ষা পেতে চুনারুঘাট উপজেলা নিবার্হী কর্মকর্তা ও জেলা প্রশাসকের সুদৃষ্টি কামনা করছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com