সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক এমপি সৈয়দ মোঃ ফয়সল এর নির্দেশে চা বাগানে সুপেয় পানির ব্যবস্থা হবিগঞ্জে ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজান মাস শুরুর আগেই বাড়ছে লেবু ও শসার দাম শুভেচ্ছা বিমিনিময়কালে সংসদ সদস্য এস.এম.ফয়সল ॥ চুনারুঘাট-মাধবপুরের দু’এলাকায় উন্নয়ন করার মাধ্যমে এ ঋন শোধ করতে চাই ধামালি চুনারুঘাটের প্রধান উপদেষ্টা মামুন চৌধুরীকে শুভেচ্ছা স্মারক প্রদান রামকৃষ্ণ সরকারের মৃত্যুতে অ্যাডভোকেট মোস্তাক আহাম্মদ বাহারের শোক এটাই আমার জীবনের শেষ নির্বাচন-এস.এম.ফয়সাল ২৮ চা-বাগানে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ সমর্থন

পরিবারের ৭ সদস্য নিয়ে বিপাকে পড়েছেন অসুস্থ মাদ্রাসা ছাত্র ইয়াকুব

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ মে, ২০২০
  • ৩১৫ বার পঠিত

মোঃ ফারুক মিয়াঃ চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের সাত্তালিয়া গ্রামের ইদ্রিছ আলীর পুত্র ইয়াকুব আলী (২০) গত বছর এক সড়ক দূর্ঘটনায় তার বাম পা ভেঙ্গে যায়। অপারেশন করার পর তিনি বর্তমানে বাড়িতে অবস্থান করছেন। ইয়াকুব আলী পরিবারের বড় ছেলে। তারা ০২ ভাই ও ০২ বোন। পরিবারের মোট সদস্য সংখ্যা ০৭ জন। ইয়াকুব আলীর পিতা একজন দিনমজুর। ইয়াকুব আলী ২০১৮ সালে দাখিল পরীক্ষায় পাশ করার পর পড়ালেখার পাশাপাশি পরিবারের আর্থিক স্বচ্ছলতার জন্য চট্টগ্রামে কাজে যোগ দেন। সেখান থেকে বাড়িতে ফেরার পথে গত বছর কুমিল্লায় এক সড়ক দূর্ঘটনায় তার বাম পা ভেঙ্গে যায়। অসহায় পরিবারের পক্ষে ইয়াকুব আলীর চিকিৎসার খরচ যোগাতে অনেকটা হিমশিম খেতে হচ্ছে। করোনা ভাইরাসের কারণে দীর্ঘ দেড় মাস সারা দেশ লকডাউন থাকায় ইয়াকুব আলীর পিতা কোন কাজকর্ম করতে পারছেন না। যার দরুন ইয়াকুব আলীর পরিবারটি বর্তমানে অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছে। মানুষের ধারে ধারে ঘুরেও কোন ত্রান কিংবা সহায়তা পাচ্ছেন না। এ ব্যাপারে ইয়াকুব আলীর পিতা ইদ্রিছ আলী জানান, তিনি ত্রানের জন্য মিরাশী ইউপি চেয়ারম্যান, ৪নং ওয়ার্ডের মেম্বার সুরুজ আলী সহ সম্ভাব্য ত্রাণ বিতরণ স্থলে গিয়েও তাদের কাছ থেকে কোন ত্রান পান নি। অন্যদিকে কিছুদিন পূর্বে ইয়াকুব আলীর পায়ের রড খোলা হয়েছে। ডাক্তার বলেছে যথাশীঘ্র পায়ে আরেকটি অপারেশন করাতে হবে। ইয়াকুব আলীর পরিবার চুনারুঘাট উপজেলা প্রশাসন সহ সকলের সাহায্য-সহযোগিতা কামনা করেছে।

প্রয়োজনে- ০১৩০৮-৯৭৭৯৮৪ (ইয়াকুব)
বিকাশ পারসোনাল (০১৭২৭-৬৩১৩৬১)

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com