সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
জালালাবাদ অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক পদে টানা তৃতীয়বার নির্বাচিত শফিকুল ইসলাম সজল চুনারুঘাটে খোয়াই নদীতে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে অর্ধশত গ্রাম কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি, থানায় জিডি সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে: যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ তেলিয়াপাড়া চা বাগানে চা শ্রমিকদের বিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণসহ চার দফা দাবি মাধবপুরে কিশোরীর মৃত্যুকে ঘিরে ধর্ষণ-হত্যার অভিযোগ, ২৮ দিনেও মামলা হয়নি চুনারুঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে ডা. কামরুল হাসান সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হকসহ করোনায় আক্রান্ত ৮

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ মে, ২০২০
  • ৪৫১ বার পঠিত

এফ এম খন্দকার মায়া,চুনারুঘাটঃ-হবিগঞ্জের চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক , এএসআই বাতেন, তিনজন কনস্টেবল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী ও বেসরকারি ক্লিনিকের স্টাফসহ গত ২৪ ঘণ্টায় মোট ৮ জনের করোনা সনাক্ত হয়েছে। মঙ্গলবার দুপুরে সিলেট করোনা ল্যাব থেকে এ তথ্য জানানো হয়।

চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোজাম্মেল হোসেন জানান, আক্রান্তদের কারো শরীরে করোনার কোনো লক্ষণ ছিল না। তিনি জানান, আক্রান্ত এক যুবকের বাড়ি উপজেলার নরপতি গ্রামে। বাড়িটি লকডাউন করা হয়েছে এবং তার পরিবারের সবাইকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এছাড়া তার পরিবারের সবার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে।

এদিকে চুনারুঘাট থানার ওসিসহ ৫ পুলিশ আক্রান্তের ঘটনায় আগামীকাল থেকে থানা জীবাণুমুক্ত করা হবে। তবে থানা লকডাউন করা হবে না। এর আগে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, সেবিকাসহ আটজন করোনায় আক্রান্ত হওয়ায় চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গত ২৫ মার্চ থেকে বন্ধ ছিল। আজ মঙ্গলবার থেকে হাসপাতাল চালু করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com