সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম:
জালালাবাদ অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক পদে টানা তৃতীয়বার নির্বাচিত শফিকুল ইসলাম সজল চুনারুঘাটে খোয়াই নদীতে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে অর্ধশত গ্রাম কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি, থানায় জিডি সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে: যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ তেলিয়াপাড়া চা বাগানে চা শ্রমিকদের বিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণসহ চার দফা দাবি মাধবপুরে কিশোরীর মৃত্যুকে ঘিরে ধর্ষণ-হত্যার অভিযোগ, ২৮ দিনেও মামলা হয়নি চুনারুঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে ডা. কামরুল হাসান সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

চুনারুঘাটে সায়হাম গ্রুপের ২হাজার দরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা প্রদান

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২৯ এপ্রিল, ২০২০
  • ৪১৯ বার পঠিত

কাজী মাহমুদুল হক সুজন।। চুনারুঘাটে পবিত্র রমজান ও করোনা ভাইরাস জনিত কারনে মাধবপুরের নয়াপাড়াস্থ সায়হাম গ্রুপ ২ হাজার দরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে। ইতিমধ্যেই খাদ্যগুলো চুনারুঘাট উপজেলা বিএনপির নেতা কর্মীর মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে পৌছে দেয়া হচ্ছে। খাদ্যের তালিকায় রয়েছে চাল,ডাল,তৈল,চিনি,দুধ, সুজি সাবান।
ইউনিয়ন ভিত্তিক এসব তালিকা রমজানের আগেই হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সায়হাম গ্রুপের কর্নদার আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল এর কাছে দেয়া হয়েছিল। সবকিছু ঠিকটাক করে ওই তালিকানুযায়ী চুনারুঘাট উপজেলার ১০ টি ইউনিয়ন ও পৌরসভায় ২ হাজার দরিদ্র পরিবারকে এসব খাদ্য সামগ্রীর ব্যাগ নিজ নিজ বাড়ীতে পৌছে দেয়া হচ্ছে। এসব সেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এ ব্যাপারে চুনারুঘাট উপজেলা বিএনপির সদস্য সচিব ও চুনারুঘাট পৌর মেয়র নাজিম উদ্দিন শামছু জানান,এই দুর্দিনে সায়হাম গ্রুপ চুনারুঘাটবাসীর পাশে দাড়িয়েছে অবশ্যই মহৎ উদ্যেগ। তিনি সায়হাম গ্রুপের কর্ণদার আলহাজ সৈয়দ মোঃ ফয়সলকে ধন্যবাদ জানান।
সায়হাম গ্রুপের অন্যতম কর্ণদার ও মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজান জানান তারা সব সমই চুনারুঘাট মাধবপুরবাসীর প্রতি দুর্বল। এই দুর্দিনে তারা অসহায় মানুষের প্রতি কিছু খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছেন। এটা তাদের ভালবাসা। চুনারুঘাটের মানুষও তাদের কাছে অনেক কিছু আশা করে। তিনি আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করে বলেন প্রাকৃতিক দুর্যোগ,রমজান,ঈদেও তারা সব সময় মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com