বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ সুরমা চা বাগানে তলব বন্ধ: মানবিক সংকটে শ্রমিকরা, পাশে দাঁড়ালেন এমপি পুত্র সৈয়দ শাফকাত আহমেদ। বিএনপি শুধু সংস্কার চায় না, এর বাস্তবায়ন ও করবে: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রী মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, তেল লুটপাট করতে স্থানীয়দের ভিড় সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন বেড়েই চলেছে: প্রশাসনের হস্তক্ষেপ কামনায় খোলা চিঠি হবিগঞ্জে তারেক রহমানের ঈদ উপহার পেলেন যুবদল নেতাকর্মী ও শহীদ পরিবার সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে দুই লক্ষাধিক টাকা মূল্যের ৭০ বোতল ভারতীয় মদ এবং ৩০ কেজি গাঁজা উদ্ধার। শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার

মহামারি থেকে বাঁচতে সড়কে আল্লাহর ৯৯নাম সাঁটানো ও খাদ্য সামগ্রী বিতরণ

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২৬ এপ্রিল, ২০২০
  • ৩৯৬ বার পঠিত

শেখ আহমেদ রাহুল চুনারুঘাট।। মহামারি করোনাভাইরাস থেকে মুক্তি পেতে চুনারুঘাটের সাত্তালিয়া একতা ইসলামি যুব সংগঠনের উদ্যোগে সাত্তালিয়া টু চুনারুঘাট সড়কের বিভিন্ন মোড়ে ও প্রবেশ পথে সর্ব ক্ষমতার মালিক মহান আল্লাহ তাআ’লার গুণবাচক ৯৯ নাম ও মূল্যবান তাসবিহ স্টিকার যুক্ত স্টিক দিয়ে সাঁটানো হয়েছে । (২৬ এপ্রিল) রবিবার সংগঠনের উপ কমিটির সভাপতি আবু তাহের ও সাধারণ সম্পাদক সাহিদুল আলম কামালের তত্বাবধানে আল্লাহ তায়ালার গুণবাচক ৯৯ নাম ও মূল্যবান তাসবিহ লাগান সাঁটানো হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি হারুনুর রশিদ আফজাল,কাওছার আহমদ তালুকদার, সহ -সভাপতি হাবিবুর রহমান,তাইফুল ইসলাম লিটন, অর্থ সম্পাদক জুনায়েদ আহমদ, সদস্য কাওছার তালুকদার ও কাওছার মিয়া প্রমুখ। তাদের এমন ব্যতিক্রম প্রচারণা দেখে তাদেরকে সাধুবাদ জানিয়েছেন।
সংগঠনের নেতাকর্মীরা বলেন, মহামারী থেকে রক্ষা পেতে সরকারী নির্দেশনার পাশাপাশি আল্লাহ কে স্বরন করতে হবে। সারা বিশ্বের সাথে বাংলাদেশেরও বিভিন্ন অঞ্চলে করোনাভাইরাস প্রভাব ফেলতেছে। তাই সকলে মিলে ঘরে থাকুন নিরাপদে থাকুন আল্লাহকে স্বরণ করুন। এছাড়াও এলাকার মুরুব্বীয়ানদের পরামর্শে সংগঠনের অর্থায়নে অসহায় গরীবদেরকে খাদ্য সামগ্রী বিতরণসহ নানা কর্মসুচি পালন করেছি। আমাদের সংগঠনের কার্যক্রম অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com