শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

করোনায় আক্রান্ত ব্যক্তির বাসায় উপহার পাঠালেন পুলিশ সুপার ফারুক আহমেদ

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২৫ এপ্রিল, ২০২০
  • ৪৬০ বার পঠিত

সংবাদদাতা ঃ শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার রোডে ২৪ এপ্রিল শুক্রবার ২৬ বছর বয়সী এক যুবকের শরীরে করোনা ভাইরাস এর পজেটিভ রিপোর্ট পাওয়া যায়।

এমন খবরে শ্রীমঙ্গলে পুরো উপজেলাজুড়ে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করতে দেখা যায়। করোনা প্রোজেক্টের রিপোর্ট আসার সাথে সাথে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান ও শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী ওই ব্যক্তির বাসায় পৌছায়।

ঘটনাস্থলে পৌঁছালে ওই ব্যক্তির শারীরিক অবস্থা স্বাভাবিক দেখতে পান তারা। তখন সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান হ্যান্ড মাইকের মাধ্যমে কাউকে আতঙ্কিত হওয়ার জন্য অনুরোধ জানান। পাশাপাশি ওই বাসায় থাকা অন্যান্য ব্যক্তিদের আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।

এদিকে ২৫ এপ্রিল শনিবার মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মো.ফারুক আহমেদ পিপিএম (বার) ওই ব্যক্তির বাসায় উপহার হিসাবে ইফতার সামগ্রী পাঠান। জেলা পুলিশ সুপারের পক্ষে এই ওই ব্যক্তির বাসায় উপহার গুলি পৌঁছে দেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান। এসময় উনার সাথে ছিলেন পুলিশ পরিদর্শক তদন্ত সোহেল রানা ও পুলিশ পরিদর্শক অপারেশন নয়ন কারকুন। এবিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান জানান জেলা পুলিশ সুপার ফারুক আহামেদ পিপিএম (বার) এর পাঠানো কিছু উপহার আমরা ওই ব্যক্তির বাসায় পৌছে দেই এবং ওই বাসেতে থাকা সবাইকে যেকোনো প্রয়োজনে তাদের ফোন করে জানানোর জন্য বলা হয়। তিনি আরো জানান জেলা পুলিশের পক্ষ থেকে তাদের জন্য সকল প্রকার সহযোগিতা অব্যাহত থাকবে এবং এবিষয়ে কাউকে আতঙ্কিত হওয়ার কিছু নেই। যে ব্যক্তির করোনা প্রতিটি পাওয়া গেছে ওই ব্যক্তি এখন স্বাভাবিক আছেন। অল্প কিছুদিনের মধ্যে ওই ব্যক্তি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন বলেও তিনি আশা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com