সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম:
জালালাবাদ অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক পদে টানা তৃতীয়বার নির্বাচিত শফিকুল ইসলাম সজল চুনারুঘাটে খোয়াই নদীতে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে অর্ধশত গ্রাম কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি, থানায় জিডি সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে: যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ তেলিয়াপাড়া চা বাগানে চা শ্রমিকদের বিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণসহ চার দফা দাবি মাধবপুরে কিশোরীর মৃত্যুকে ঘিরে ধর্ষণ-হত্যার অভিযোগ, ২৮ দিনেও মামলা হয়নি চুনারুঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে ডা. কামরুল হাসান সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

চুনারুঘাটে গাঁজা পাচারকালে জনতার সহযোগীতায় গাঁজা বহনের গাড়ীসহ আটক ১

নিউজ এডিটর- নুর উদ্দিন সুমন
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০
  • ৪৪৭ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ – জেলার চুনারুঘাট উপজেলার বাসুদেবপুর টিকের বাজার থেকে গাঁজা পাচারকালে জিপগাড়ীসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক মাদক ব্যবসায়ী রবি রিকি আশন (২৫) মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার লছনা এলাকার মৃত মনোয়া রিকি আশনের ছেলে। (২৪এপ্রিল) শুক্রবার বিকেল ৫টায় চন্ডি থেকে থেকে জিপ গাড়ি দিয়ে গাঁজা নিয়ে শ্রীমঙ্গল যাচ্ছে এমন সংবাদ পেয়ে চুনারুঘাট থানার এসআই সম্রাট ও এএসআই বাতেনসহ পুলিশের একটি টিম তাৎক্ষনিক একটি চেকপোস্ট বসানো হয়। পুলিশের তৎপরতা দেখে মাদক বহনকারী জিপ গাড়িটি পুরাতন মহাসড়ক ছেড়ে দ্রুতগতিতে উপজেলার সাটিয়াজুরী রাস্তার দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ওই গাড়িটিকে ধাওয়া করে। পরে মাদক ব্যবসায়ী বাসদেবপুর বাজার দিয়ে পালানোর সময় স্থানীয় লোকজনের সহযোগিতায় তাকে আটক করা হয়। এসময় তার গাড়ী তল্লাশী করে অনুমান ৭কেজি ওজনের এক বস্তা গাঁজা উদ্ধার করা হয়। বিষয়টি সত্যতা নিশ্চিত করে চুনারুঘাট থানার এসআই সম্রাট জানান, অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক স্যারের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাকে আটক করেছি। এসময় তার সহযোগীরা পালিয়ে যায়।তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আগামীকাল শনিবার কোর্টে প্রেরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com