সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম:
শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের রেইনকোট বিতরণ করলেন সংসদ সদস্য এসএম ফয়সল এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ১৩ কেজি গাঁজাসহ চুনারুঘাটের ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে নবীগঞ্জে। এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ১২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক আমু চা বাগান সরকারি বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় প্রথম শ্রেণির ছাত্রী আহত চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব ।

সত্যিকারের কবি-সাহিত্যিকরাই দেশের গৌরব

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২৭ জানুয়ারী, ২০১৯
  • ৫৫৮ বার পঠিত
রিপোর্ট ডেস্ক: মরহুম বায়তুল্লাহ স্মৃতি সাহিত্য পরিষদের উদ্যোগে সিলেট ধ্র“বতারা সাহিত্য পরিষদের আয়োজনে গুণীজন সম্মাননা ও ১৫০জন শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। ২৫ জানুয়ারি শুক্রবার বিকেল ২টায় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সোলেমান হলে এ গুণীজন সম্মাননা ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

কবি লায়ক আহমদ মাসুমের সভাপতিত্বে ও কবি সৈয়দ আছলাম হোসেন এবং কবি আব্দুল কাদির জীবনের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, দেশ ও জাতির জন্য উত্তম ভালো কোন কাজ করে বা রেখে যাওয়া। যাতে সমাজ তথা জাতি উপকৃত হয়। তিনি বলেন, ছাত্র-ছাত্রীর সচেতনতা ও প্রতিভা বিকাশের জন্য এভাবে উৎসাহ দিতে পারলে তাদের আগ্রহ বেড়ে যাবে, তাদের মূর্খতা দূর হয়ে সচ্ছলতা ফিরে আসবে, অভিভাবকরা যেন দায়িত্ব সঠিকভাবে পালন করেন।
তিনি সিলেটের স্বপ্ন ম্যাগাজিন মোড়ক উন্মোচন করে বলেন, সত্যিকারের কবি-সাহিত্যিকরাই দেশের গৌরব। এমন কর্মসূচি পালন করে ছাত্র-ছাত্রীদের প্রতিভা বিকশিত করায় পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি কবি লায়েক আহমদ মাসুম সহ কার্যকরি কমিটির সকলকে অভিনন্দন জানান।
প্রধান আলোচকের বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক এম পি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পরিষদের প্রধান পৃষ্টপোষক সাদেক আহমেদ, প্রবাসী সাব্বির আহমেদ, আবু সালেহ ইয়াহিয়া। মো. বুরহান উদ্দিনের পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু অনুষ্ঠানে স্বোগত বক্তব্য রাখেন ফেরদৌস জান্নাত আসমা এবং সংগঠনের দলীয় সঙ্গীত পরিবেশন করেন ফকির মনির উদ্দিন নুরী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ফকির মনির উদ্দিন নুরী, আবু তাহের হাওলাদার, হায়দার আলী রাজু, সালেহা বেগম, রেবেকা জাহান রুজি, ফারহান আক্তার হেনা, ছাতক সাহিত্য পরিষদের মহা সচিব এডভোকেট খুরশিদ আলম রুবেল, আহমেদ ছফির, ছালেহা বেগম, সুজিনা বেগম, কবি কামাল আহমদ, শাহ তোফাজ্জল হোসেন ভান্ডারী, আঙ্গুরা বেগম, আয়েশা বেগম, মারজানা বেগম, সুফিয়া বেগম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com